ইংরেজি নববর্ষ উদযাপনে আতশবাজি-ফানুস বন্ধে মোবাইল কোর্ট পরিচালিত হবে

ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, আতশবাজি ও পটকা ফোটানোর কারণে শব্দদূষণ ও বায়ুদূষণ হয়। অতিরিক্ত শব্দদূষণে হৃদরোগ, স্ট্রোক ও মানসিক চাপের ঝুঁকি বাড়ে। এছাড়া, ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ড ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। প্রথমবার আইন লঙ্ঘনে ১ মাসের জেল বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। পুনরায় অপরাধ করলে ৬ মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইংরেজি নববর্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ঢাকার ক্লাবগুলোতে এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় পত্র প্রেরণ করা হয়েছে। জনস্বার্থের জন্য ক্ষতিকর এ কর্মকাণ্ড হতে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানানো হলো।

ইংরেজি নববর্ষ উদযাপনে আতশবাজি-পটকাবাজি এবং ঘনবসতিপূর্ণ এলাকায় ফানুস না ওড়াতে প্রচারণা শুরু করেছে চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

আপলোডকারীর তথ্য

Shuvo

বজ্রপাতে একদিনে দেশজুড়ে ১২ প্রাণহানি  

ইংরেজি নববর্ষ উদযাপনে আতশবাজি-ফানুস বন্ধে মোবাইল কোর্ট পরিচালিত হবে

আপডেট সময় ০৬:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪