সংবাদ শিরোনাম ::
Logo সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ Logo শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার Logo সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী Logo বন ও পরিবেশ সুরক্ষায় ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ : পরিবেশ মন্ত্রী Logo নানা সংকটের মাঝে পৃথিবী রক্ষার বার্তা নিয়ে আজ ‘ধরিত্রী দিবস’   Logo দেশে তাপপ্রবাহ চলমান, হাওরে আগাম বন্যার শঙ্কা Logo ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে মন্ত্রিপরিষদের পরিপত্র জারি Logo যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সংকটের খবর Logo জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার Logo নতুন বৃষ্টিবলয়ের আভাস: ২৬-২৭ এপ্রিল থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি

ইউক্রেনের দাবি: আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া!

আইসিবিএম এর পরীক্ষামূলক উৎক্ষেপণের ফাইল ছবি। সোর্স- রাশিয়ান ডিফেন্স মিনিস্ট্রি

ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এমন দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। যদি এই দাবি সত্য হয় তাহলে বলা যায়, ইউক্রেনের সঙ্গে মস্কোর যুদ্ধ শুরু হওয়ার পর পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অধিক শক্তিশালী এবং হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারা এ ধরনের অস্ত্র এই প্রথম ব্যবহার করলো রাশিয়া।

রাশিয়ার জাতীয় দিবসে প্রদর্শিত আইসিবিএম। ফাইল ছবি

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর মস্কো অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছে। বিবিসি জানিয়েছে, রাশিয়ার ছোড়া মিসাইলটিতে সাধারণ বিস্ফোরক ছিল, পারমাণবিক ওয়ারহেড ব্যবহার হয়নি।

ইউক্রেন জানিয়েছে, নিপ্রোর কেন্দ্রীয় পূর্বাঞ্চলীয় শহরের গুরুত্বপূর্ণ এবং বাণিজ্যিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো।  অবশ্য ওই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কে কিছু জানায়নি তারা। তবে আঞ্চলিক গভর্নর সেহরি লাইসাক বলেন, ক্ষেপণাস্ত্র হামলায় বাণিজ্যিক এলাকায় আগুন ধরে গেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দুই জন আহত হয়েছেন।

একই সময় রাশিয়া কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং সাতটি কেএইচ-১০১ ক্রুইস ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে ছয়টি গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করে ইউক্রেনের বিমান বাহিনী।

ইউক্রেনের বিমান বাহিনীর অভিযোগ সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া।

আপলোডকারীর তথ্য

Shuvo

সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ

ইউক্রেনের দাবি: আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া!

আপডেট সময় ০৬:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪