সংবাদ শিরোনাম ::
Logo সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ Logo শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার Logo সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী Logo বন ও পরিবেশ সুরক্ষায় ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ : পরিবেশ মন্ত্রী Logo নানা সংকটের মাঝে পৃথিবী রক্ষার বার্তা নিয়ে আজ ‘ধরিত্রী দিবস’   Logo দেশে তাপপ্রবাহ চলমান, হাওরে আগাম বন্যার শঙ্কা Logo ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে মন্ত্রিপরিষদের পরিপত্র জারি Logo যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সংকটের খবর Logo জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার Logo নতুন বৃষ্টিবলয়ের আভাস: ২৬-২৭ এপ্রিল থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি

ইউক্রেন-পশ্চিমাদের হুঁশিয়ারি দিচ্ছে পুতিনের অত্যাধুনিক ‘ওরেশনিক’

যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের দেয়া মিসাইল রাশিয়ার অভ্যন্তরে নিক্ষেপের পরিণতি হাতেনাতেই পেয়েছে ইউক্রেন। নজিরবিহীন ধংসযজ্ঞের এক মিসাইল হামলায় কেঁপেছে নিপ্রো। ইউক্রেন দাবি করেছিল ওটা ছিল রুশ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিলেন জবাবি হামলায় এক অত্যাধুনিক সুপারসনিক মিসাইল ব্যবহার করেছে তার দেশ।

জাতির উদ্দেশে এক টিভি ভাষণে ক্ষেপণাস্ত্রটি কী ধরনের ছিল তা স্পষ্ট করে তিনি বলেন, রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনে নতুন মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার কোডনাম ‘ওরেশনিক’।

রাশিয়ান ভাষায় ওরেশনিক শব্দটির অর্থ হচ্ছে ‘হ্যাজেল ট্রি’ (বড় ঝোপ আকারের গাছ)। পুতিন বলেছেন, এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে ১০ গুণ বেশি গতিতে ছুটে গেছে। এমন গতির কারণে রাডারের পক্ষে এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কোনও উপায় বর্তমানে নেই।

গত বৃহস্পতিবার ইউক্রেনের নিপ্রো শহরে এই ক্ষেপণাস্ত্র দিয়ে সেখানকার ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র তৈরির একটি প্রধান কারখানায় আঘাত হানা হয়েছে বলে জানান পুতিন। এই হামলাকে পুতিন নতুন এই ওরশেনিক ক্ষেপণাস্ত্রের ‘পরীক্ষা’ বলে উল্লেখ করেন এবং বলেন, এই পরীক্ষা সফল হয়েছে।

গত বৃহস্পতিবার নিপ্রোতে যে হামলা হয় তাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক বলে আখ্যায়িত করে এবং এর ফলে যে বিস্ফোরণ সেটি চলে ৩ ঘণ্টা পর্যন্ত।

এই হামলার মধ্যে একটি ক্ষেপণাস্ত্রের আঘাত এত শক্তিশালী ছিল যে ইউক্রেনের কর্মকর্তারা বলেছিলেন যে এটি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যদিও মার্কিন প্রতিরক্ষা বিভাগ এর সঙ্গে দ্বিমত প্রকাশ করেছিল।

আপলোডকারীর তথ্য

Shuvo

সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ

ইউক্রেন-পশ্চিমাদের হুঁশিয়ারি দিচ্ছে পুতিনের অত্যাধুনিক ‘ওরেশনিক’

আপডেট সময় ০৫:৪৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪