সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

ইউটিউবে বন্যপাখির রমরমা কারবার! ডব্লিউসিসিইউ’র অভিযানে চন্দনা টিয়ার বাচ্চাসহ ৪১ পাখি উদ্ধার

ইউটিউবে বন্যপাখির রমরমা কারবার! ডব্লিউসিসিইউ’র অভিযানে চন্দনা টিয়ার ছানাসহ ৪১ পাখি উদ্ধার

দেশে বন্যপাখি বিক্রির অসাধু-অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ)। এরই অংশ হিসেবে তারা গত ১৯ জানুয়ারি গাজীপুরের টঙ্গী পাখির হাট ও অনলাইনে পাখি পাচারকারীচক্রের গোডাউনে অভিযান চালিয়ে ৪১ টি বন্যপাখি উদ্ধার করেছে।

আজ বুধবার (২২ জানুয়ারি) ডব্লিউসিসিইউ-এর ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে: “গোপন তথ্যের ভিত্তিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট গাজীপুরের টঙ্গী বাজার পাখির হাটে নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রজাতির ৩৮টি বন্যপাখি উদ্ধার করে। এ সময় ইব্রাহিম নামে এক অনলাইন পাখি ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে ৩টি চন্দনা টিয়ার বাচ্চাও উদ্ধার করা হয়। অবৈধ কারবারে জড়িত মোঃ ইব্রাহিমকে আটক করা হয়।

ডব্লিউসিসিইউ আরও জানিয়েছে, বিভিন্ন সময়ে ইউটিউব চ্যানেলে দেশীয় বন্যপ্রাণীর বিজ্ঞাপন দিয়ে বন্যপ্রাণীর অবৈধ কারবার করতেন ইব্রাহিম। এর আগেও ৩ বার এই আসামীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ডব্লিউসিসিইউ এর সদস্যরা। মুচলেকা গ্রহণ, থানায় নিয়মিত মামলা ও মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিয়েও দমানো যায়নি এই একরোখা পাখি ব্যবসায়ী ও পাচারকারীকে। বরং জেল হেফাজত থেকে বের হয়ে ইব্রাহিম বার বার দেশি পাখি ক্রয়-বিক্রয় এবং পাচারের সাথে সম্পৃক্ত হয়।

তার নিজের ইউটিউব চ্যানেলের সাথে আরো কয়েকটি ইউটিউব চ্যানেল (পেটস, পাখি পালন বাংলা) এর সহযোগীতায় অনলাইনে শুরু করে বন্যপাখির রমরমা ব্যবসা।

এবারের এই অভিযানে ইব্রাহিমের গোডাউন থেকে বিপন্ন প্রজাতির ৩ টি চন্দনা টিয়ার বাচ্চা জব্দ করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।

দেশীয় বন্যপাখির অবৈধ কারবারে জড়িত মো.ইব্রাহিম

উপস্থিত জনতা ও গোডাউন মালিক পাখিগুলো ইব্রাহীমের বলে স্বীকার করেছেন। উক্ত স্বীকারোক্তির প্রেক্ষিতে আসামীর বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী মামলা করা হয়েছে। এছাড়াও দেশীয় পাখির অবৈধ কারবারে জড়িত অন্যান্য ইউটিউব চ্যানেলের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।”

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

ইউটিউবে বন্যপাখির রমরমা কারবার! ডব্লিউসিসিইউ’র অভিযানে চন্দনা টিয়ার বাচ্চাসহ ৪১ পাখি উদ্ধার

আপডেট সময় ০৩:২১:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫