মধ্য-পূর্ব ইউরোপে বৃষ্টি-বন্যায় প্রাণহানি বাড়ছে

মাত্র কয়েকদিন আগেও তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছিল ইউরোপ মহাদেশ, এখন আবার সেই মহাদেশের মধ্য ও পূর্ব অংশ দেখা দিয়েছে অতি বৃষ্টি। এরফলে দেখা দিয়েছে বন্যা। পূর্ব রোমানিয়ায় বন্যায় চারজনের মৃত্যু এবং হাজারো বাড়িঘর ভেঙে যাওয়ার পর বাস্তুচ্যুতদের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপন ও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সামরিক নৌকা ও প্লেন ব্যবহার করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ও পূর্ব ইউরোপে গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি ঝরছে, তাতে নদীর পানি বেড়ে বন্যার শঙ্কা তৈরি হয়েছে চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভেকিয়া ও হাঙ্গেরিতে।

রোমানিয়ার জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, দেশটির দক্ষিণপূর্ব অঞ্চলের গালাতি এলাকা থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। দেশের ১৯টি এলাকায় কয়েক ডজন মানুষকে তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

চেক প্রজাতন্ত্রের ৩৮টি এলাকায় বন্যার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির রাজধানী প্রাগের ‘ডেভিলস ক্যানাল’ এর ভারী ইস্পাতের গেইট বন্ধ করে দেওয়া হয়েছে। পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী টমাজ সিমোনিয়াক বলেছেন, চারটি নদীর আশপাশের এলাকায় বেশ কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির দক্ষিণপশ্চিম অঞ্চলের বিয়ালা নদীর পানি বিপৎসীমার দুই মিটার উপর দিয়ে বইছে। তাতে আশপাশের শহর, বিশেষ করে মোরো ও গ্লুকোলাজি ঝুঁকিতে পড়েছে।

বিবিসি জানিয়েছে, জেসেনিকি পর্বতমালায় আগামী তিন দিনে ৪০০ মিলিমিটার বৃষ্টি ঝরতে পারে, যা ওড্রা নদী এবং পোল্যান্ডের দিকে প্রবাহিত হবে। পথে বেশ কয়েকটি শহর ও গ্রাম অতিক্রম করবে সেই জলধারা। জিওস্ফিয়ার অস্ট্রিয়া ফেডারেল ইনস্টিটিউট জানিয়েছে, রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে অস্ট্রিয়া সবচেয়ে উষ্ণতম অগাস্ট পার করেছে।

কয়েকদিনের জন্য অনেক অঞ্চলে ১০-২০ সেন্টিমিটার বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে। কিছু জায়গায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে।

রাজধানী ভিয়েনায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। কিছু এলাকায় ভ্রমণ বিঘ্নিত হচ্ছে। জার্মানির বাভারিয়া রাজ্যের সীমান্তজুড়েও অবিরাম ভারি বৃষ্টিপাতের আভাস রয়েছে।

বিবিসি লিখেছে, জলবায়ুর পরিবর্তনের কারণে বিশ্বের বেশিরভাগ অংশের মত ইউরোপেও অতি ভারি বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। উষ্ণ বায়ুমণ্ডল বেশি আর্দ্রতা ধরে রাখতে পারে, যা ভারি বৃষ্টির কারণ হতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

মধ্য-পূর্ব ইউরোপে বৃষ্টি-বন্যায় প্রাণহানি বাড়ছে

আপডেট সময় ১২:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪