দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ‘মাউন্ট লিওটোবি’ অগ্নুৎপাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। অগ্ন্যুৎপাতের পর সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার রাতে, দেশটির জনপ্রিয় পর্যটন দ্বীপ ফ্লোরেসে অবস্থিত মাউন্ট লিওটোবি লাকি-লাকির জোড়া আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়ে অগ্ন্যুৎপাত শুরু হয়। অগ্নুৎপাত ও লাভার কারণে আশেপাশের বেশ কয়েকটি গ্রাম খালি করেছে কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার (বি.এন.পি.বি) মুখপাত্র আবদুল মুহারি এক সংবাদ সম্মেলনে বলেন, অগ্ন্যুৎপাতের ফলে ১০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সংখ্যা এখনও যাচাই করা হচ্ছে।
ইন্দোনেশিয়া ‘দ্য রিং অব ফায়ারে’ অবস্থিত। এটি প্রশান্ত মহাসাগরের প্রান্তে সমুদ্রগর্ভস্থ আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের স্থানগুলোর একটি বলয়। এ অঞ্চলে অনেক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয় এবং ভূমিকম্প হয়। ইন্দোনেশিয়ার সংলগ্ন ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।
ডেস্ক রিপোর্ট 






















