ইমরান হাশমি আহত হয়েছেন!

ইমরান হাশমি আহত হয়েছেন!

শুটিং সেটে আহত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তার ঘাড়ে আঘাত পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে অভিনেতার গলা থেকে রক্ত ঝরতে দেখা গেছে। যা দেখে রীতিমতো উদ্বিগ্ন ভক্তরা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হায়দরাবাদে চলছিল ইমরান হাশমির ‘গুদাচারি ২’ সিনেমার শুটিং। একটি অ্যাকশন দৃশ্যের শুট চলাকালে ঘটে এই দুর্ঘটনা।

অভিনেতার বিজনেস অ্যাসোসিয়েট  জানিয়েছেন, হাশমির গলায় মারাত্মক জখম হয়েছে। তড়িঘড়ি করে নেওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখন অবশ্য শঙ্কামুক্ত হাশমি। দুর্ঘটনা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি তিনি।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইমরান হাশমি ঘোষণা করেছিলেন এই ছবির। পাশাপাশি শেয়ার করেছিলেন ফার্স্টলুক পোস্টার। ক্যাপশনে লিখেছিলেন, ‘বৃহত্তম গুপ্তচর ফ্র্যাঞ্চাইজি একটি ব্লকবাস্টার সংযোজন পেয়েছে। বোর্ডিং মিশন #জি২। শুটিং চলছে।’

সিনেমাটি পরিচালনা করছেন আদিভি শেশে। ‘জি ২’ হলো আদিভি শেশের ব্লকবাস্টার হিট তেলুগু ছবি ‘গুদাচারি’র সিকুয়েল। এতে হাশমি ছাড়াও রয়েছেন শোভিতা ধুলিপালা, জগপতি বাবু প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ইমরান হাশমি আহত হয়েছেন!

আপডেট সময় ০৩:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪