ইরানসহ আশপাশের দেশগুলোতে থাকা বাংলাদেশিদের খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী

ইরানসহ মধ্যপ্রাচ্যে বা পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার কাছ থেকে বাংলাদেশিদের খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানান। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। ইরানের ঘটনাবলী কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিরা কী অবস্থায় আছে সে সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। পাশপাশি প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।

রুমন আর বলেন, ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্য কেন্দ্রীক অনেক ফ্লাইট বাতিল হয়ে যাওয়ার প্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

অন্যদিকে, হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কিভাবে করা হচ্ছে প্রধানমন্ত্রী সেটিও সর্বাক্ষনিক তদারিক করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমানবন্দরে অবস্থান করছেন। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রীও এই কাজে সর্বাক্ষনিক নিয়োজিত রয়েছেন।’

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

ইরানসহ আশপাশের দেশগুলোতে থাকা বাংলাদেশিদের খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬