ইসরায়েলকে খামেনেইর ‘ঠাণ্ডা’ হুঁশিয়ারি

ইসরায়েলকে খামেনেইর ‘ঠাণ্ডা’ হুঁশিয়ারি

ইরানে ইসরায়েলের বিমান হামলা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। তাদের এই হামলাকে ‘শয়তানি’ বলে অভিহিত করেন তিনি। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৭ অক্টোবর) ইসরায়েলের হামলায় ইরানি সশস্ত্র বাহিনীর নিহত চার সদস্যের পরিবারের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

খামেনেই বলেন, ইসরায়েলি সরকার হামলার ক্ষয়ক্ষতিকে বড় করে দেখানোর চেষ্টা করছে। কিন্তু ইরানের ভেতরে কেউ যদি এটিকে ছোট করে দেখানোর চেষ্টা করে তাহলে সেটিও ভুল হবে।

তিনি বলেন, “আমাদের জন্য এটি কিছুই নয় এবং এটি কোনো গুরুত্ব বহন করে না, এমনটি বলা ভুল হবে। ইহুদি সরকারের হিসাব-নিকাশের ভুল ভেঙে দিতে হবে। তারা ইরান, এর যুবসমাজ এবং এর জাতিকে জানে না। তারা এখনো ইরানি জাতির শক্তি, সক্ষমতা, উদ্ভাবন ও ইচ্ছাশক্তি সম্পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম হয়নি। আমরা তাদের এটি বুঝতে বাধ্য করব।”

এর আগে শনিবার (২৬ অক্টোবর) ভোরে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের গণমাধ্যমের দাবি, ওই হামলায় শতাধিক যুদ্ধবিমান প্রায় দুই হাজার কিলোমিটার উড়ে গিয়ে হামলায় অংশ নেয়।

পরে শনিবার রাতে ইরান জানায়, ইসরায়েলের হামলায় মোট চারজন ইরানি সেনা প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই ইরানের সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করতেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা শনিবার (২৬ অক্টোবর) রাতে মৃত্যুর এই তথ্য জানায়।

এদিকে হামলায় নিজেদের লক্ষ্য সফল বলে দাবি করেছে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিমান হামলা সফল বলে দাবি ইসরায়েলের।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

ইসরায়েলকে খামেনেইর ‘ঠাণ্ডা’ হুঁশিয়ারি

আপডেট সময় ০২:২১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪