ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন খামেনেয়ি

ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন খামেনেয়ি । ছবি : সংগৃহীত

ইরানের মাটিতে হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাব দেওয়ার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন ইরানি কর্মকর্তারা। এবার  সেই প্রতিশ্রুতি বাস্তবে পরিণত করতে চিরশত্রু ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেয়ি।

ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সময় বুধবার (৩১ জুলাই) এই তথ্য জানায় প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। একই খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েলও।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হানিয়ার মৃত্যুর পরপরই বুধবার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে জরুরি বৈঠক করেন খামেনেয়ি। ওই বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

ইরানি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কর্মকর্তারা জানিয়েছেন, হামলা ও প্রতিরোধ উভয় পরিকল্পনা তৈরি রাখতে আইআরজিসি ও ইরানের সেনা কমান্ডারদের আদেশ দিয়েছেন খামেনেয়ি। মূলত যুদ্ধের সম্প্রসারণ কিংবা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকেই এই নির্দেশনা দিয়েছেন তিনি।

ইরান ও ইসরায়েলের মধ্যে দশকের পর দশক ধরে শত্রুতার সম্পর্ক বজায় রয়েছে এবং গত কয়েক দশকের মধ্যে চলতি বছরের এপ্রিলে ইসরায়েলের ওপর সবচেয়ে বড় এবং সবচেয়ে স্পষ্ট আক্রমণ চালায় ইরান। সিরিয়ার দামেস্কে বেশ কয়েকজন ইরানি সামরিক কমান্ডারকে হত্যার পাশাপাশি দূতাবাস প্রাঙ্গণে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে ওই হামলা চালিয়েছিল তেহরান।

এবার দেখা যাক ইরানের মাটিতে রাষ্ট্রীয় অতিথি হানিয়াকে হত্যার কী প্রতিশোধ নেয় ইরান। কিংবা ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম ভেদ ইরান আসলেই কতটুকু প্রতিশোধ নিতে সক্ষম সেটাও দেখার বিষয়।

ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন খামেনেয়ি prokritibarta

হানিয়ার জানাজা পড়াবেন খামেনেয়ি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার জানাজা আজ বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে। হানিয়ার জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি। ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন খামেনেয়ি

আপডেট সময় ১২:১৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪