সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ইটভাটার ধোঁয়ায় প্রায় দুইশো বিঘা জমির ধান নষ্ট Logo প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত Logo তাপপ্রবাহ চলবে আরও ২-৩ দিন, এরপরেই স্বস্তির বৃষ্টির আভাস Logo রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা Logo প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. সাইমুম পারভেজ Logo সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ Logo ধরিত্রী দিবসে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জেআইএসসি’র সবুজ আয়োজন Logo শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার Logo সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে : গভর্নর

ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে : গভর্নর । ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। দুই-একদিনের মধ্যে তা ভেঙে দেয়া হবে। বুধবার (২১ আগস্ট) সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

আহসান এইচ মনসুর বলেন, বর্তমান পর্ষদ ভেঙে দিয়ে সরকারের সহযোগিতায় ছোট আকারে বোর্ড গঠন করে দেয়া হবে। গভর্নর বলেন, সেখানে স্বতন্ত্র পরিচালক দেয়া হবে। পরবর্তীতে পুরোনো পরিচালকরা দুই শতাংশ শেয়ার নিয়ে আসতে পারলে তাদের বোর্ডে জায়গা দেয়া হবে।

গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অন্যতম আলোচিত বিষয় ইসলামী ব্যাংকের মালিকানা। ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেওয়ার পর থেকে নামে বেনামে আলোচিত গ্রুপটি ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ব্যাংক থেকে এস আলমের নেওয়া সব ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের শেয়ার সরকারের জিম্মায় থাকবে।

কী পরিমাণ শেয়ার আছে তা খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলেও জানান গভর্নর। তিনি বলেন, তাদের নামে থাকা শেয়ার বের করার সহজ হবে। তবে বেনামে থাকা শেয়ার বের করতে কিছুটা সময় লাগবে।

এস আলমের লুট করা টাকা উদ্ধারে দুর্নীতি দমন কমিশন (দুদক), আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ ও সিআইডি একসঙ্গে কাজ করবে বলেও জানান গভর্নর।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে : গভর্নর

আপডেট সময় ০৭:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪