সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ই-বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই উদ্যোগের স্বীকৃতি পেলো ওয়ালটন ডিজি-টেক

শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোগত খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-এ ভূষিত হলো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দেশব্যাপী কম্পিউটার এক্সচেঞ্জ অফার পরিচালনার মাধ্যমে ই-বর্জ্যকে টেকসই সুযোগে পরিবর্তন করায় ‘অনারেবল মেনশন’ হিসেবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এই পুরস্কার দেয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫’ প্রদান করা হয়। সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সহযোগিতায় এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অর্জনের খবর জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে: “গত ৩ বছর ধরে কম্পিউটার এক্সচেঞ্জ অফার পরিচালনার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করে নিয়েছে ওয়ালটন ডিজি-টেক যা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ই-বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা সৃষ্টিতে কাজ করছে। এছাড়া গ্রাহকদের টেকসই গ্রিন এনার্জি ব্যবহারে উদ্বুদ্ধকরণে ইলেকট্রিক বাইক এবং সোলার সিস্টেম নিয়ে এসেছে ওয়ালটন ডিজি-টেক। এরই প্রেক্ষিতে টেকসই উদ্যোগের মাধ্যমে শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোগত খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজকে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-এ ভূষিত করা হয়েছে। পাশাপাশি ৩টি ক্যাটাগরিতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’সহ ৬০টি টেকসই উদ্যোগকে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫’ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে চলতি বছর যুক্তরাজ্যের ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিডেট। ‘মোস্ট ট্রাস্টেট আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার’ ক্যাটাগরিতে ওয়ালটন ডিজি-টেককে আন্তর্জাতিক এই সম্মাননা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রকাশনা ‘গ্লোবাল ব্র্যান্ডজ ম্যাগাজিন।’

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ই-বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই উদ্যোগের স্বীকৃতি পেলো ওয়ালটন ডিজি-টেক

আপডেট সময় ০৫:৪৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫