সংবাদ শিরোনাম ::
Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়! Logo প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ইটভাটার ধোঁয়ায় প্রায় দুইশো বিঘা জমির ধান নষ্ট Logo প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত Logo তাপপ্রবাহ চলবে আরও ২-৩ দিন, এরপরেই স্বস্তির বৃষ্টির আভাস Logo রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা Logo প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. সাইমুম পারভেজ Logo সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ Logo ধরিত্রী দিবসে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জেআইএসসি’র সবুজ আয়োজন

ঈদযাত্রায় ট্রেনের শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ সোমবার (৯ মার্চ)। আজ পাওয়া যাচ্ছে আগামী ১৯ মার্চের ট্রেনের টিকিট।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, যেসব যাত্রী ১৯ মার্চ ট্রেনে ভ্রমণ করতে চান, তাদের আজকের মধ্যেই টিকিট সংগ্রহ করতে হবে। ঈদ উপলক্ষে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে, যাতে যাত্রীরা সহজেই ঘরে বসে টিকিট কিনতে পারেন।

টিকিট বিক্রির সময়সূচিতে কিছু পরিবর্তন রাখা হয়েছে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়, আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টা থেকে।

এর আগে গত ৩ মার্চ থেকে শুরু হয় ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। প্রথম দিন ১৩ মার্চের টিকিট বিক্রি করা হয়। এরপর ধারাবাহিকভাবে ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ মার্চের যাত্রার টিকিট নির্ধারিত তারিখ অনুযায়ী বিক্রি সম্পন্ন হয়েছে।

এদিকে ঈদ শেষে কর্মস্থলে ফেরার জন্যও আগাম টিকিট বিক্রির সময়সূচি প্রকাশ করেছে রেলওয়ে। সেই অনুযায়ী, ২৪ মার্চের টিকিট পাওয়া যাবে ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট বিক্রি হবে ১৯ মার্চ।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, অনলাইন পদ্ধতির মাধ্যমে টিকিট বিক্রি করায় এবার ঈদযাত্রা আরও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।

কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত

ঈদযাত্রায় ট্রেনের শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ

আপডেট সময় ১১:২২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬