সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮ Logo কাজী নজরুলের অনন্য প্রকৃতিপ্রেম Logo ছাতিমকে কেন ‘শয়তানের গাছ’ বলে? Logo শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল Logo পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকায় ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে কোরবানির বর্জ্য Logo ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি শুরু Logo ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

ঈদুল আজহার ছুটি শেষে মাধ্যমিকে ক্লাস শুরু আজ, প্রাথমিক খুলবে মঙ্গলবার

ঈদুল আজহা ও গ্রীষ্মের দীর্ঘ ছুটি শেষে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলো আজ রোববার (২২ জুন) খুলে দেওয়া হয়েছে। একই দিনে ক্লাস শুরু হচ্ছে দেশের সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও।

তবে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী মঙ্গলবার (২৪ জুন)। এছাড়া মাদরাসা খুলে দেওয়া হবে বৃহস্পতিবার (২৬ জুন)।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি ও মাদরাসা বিভাগের শিক্ষাপঞ্জি এবং স্ব স্ব অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী- ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় টানা ২৩ দিন বন্ধ রাখা হয়। ঈদুল আজহার ছুটি শুরু হয়েছিল গত ১ জুন। তবে ছুটি শুরুর আগে সাপ্তাহিক বন্ধ পড়ায় সবশেষ ক্লাস হয়েছিল ২৯ মে।

দীর্ঘ এ ছুটি শেষ হয়েছে গত ১৯ জুন। ছুটি শেষে মাধ্যমিক বিদ্যালয়গুলো ২০ জুন খোলার কথা থাকলেও ওইদিন পড়ে শুক্রবার। ফলে শুক্র ও শনিবার- দুদিনের সাপ্তাহিক ছুটি শেষে আজ রোববার থেকে পুনরায় মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে।

অন্যদিকে শিক্ষাপঞ্জি অনুযায়ী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয় ১ জুন। ১৯ জুন ছুটি শেষ হয়। ২০-২১ জুন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় ২২ জুন থেকে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

ঈদুল আজহার ছুটি শেষে মাধ্যমিকে ক্লাস শুরু আজ, প্রাথমিক খুলবে মঙ্গলবার

আপডেট সময় ১২:৩৩:২২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫