ঈদের ছুটিতে ঘুরে আসুন লাল পাহাড়ের দেশ রাঙামাটি

পবিত্র ঈদুল আযহায় কোলাহলমুক্ত প্রশান্তির ছোঁয়া পেতে মানুষ ছুটে বেড়াবেন দেশের বিভিন্ন প্রান্তে। সব ভ্রমণ পিপাসুদের কথা চিন্তা করে রাঙামাটির পর্যটন স্পটগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

হোটেল-মোটেলগুলো করা হয়েছে পরিষ্কার-পরিছন্ন। ট্যুরিস্ট বোটগুলোকে সংস্কার ও সাজসজ্জা করা হয়েছে।

জেলা শহরের হোটেল-মোটেলের মালিকরা বলছেন, এগুলোর ৮০ ভাগ অগ্রিম বুকিং হয়ে গেছে। রাঙামাটির ছাদখ্যাত বাঘাইছড়ি উপজেলার পর্যটন স্পট সাজেকেরও বেশির ভাগ কটেজ অগ্রিম বুকিং হয়ে গেছে।

এইবার ছুটিতে রাঙামাটিতে ভালো পর্যটক আসবে এবং ব্যবসাও ভালো হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা বলেন, ঈদ ও পহেলা বৈশাখের ছুটিকে সামনে রেখে আমাদের কটেজগুলো পরিষ্কার-পরিছন্ন এবং পর্যটকদের আকর্ষণ করতে ঝুলন্ত সেতু রং করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ঈদের ছুটিতে ঘুরে আসুন লাল পাহাড়ের দেশ রাঙামাটি

আপডেট সময় ১২:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪