উত্তর কোরিয়ার চিড়িয়াখানায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উপহার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে ভালো বন্ধুত্ব রযেছে। পুতিন মাঝে মাঝেই বন্ধুর জন্য উপহার পাঠান। এবার উত্তর কোরিয়ার প্রধান চিড়িয়াখানায় ৭০টিরও বেশি প্রাণী উপহার হিসেবে পাঠিয়েছেন পুতিন তার পরিবেশ মন্ত্রীর মাধ্যমে। এর মধ্যে একটি সিংহ এবং দুটি বাদামী ভাল্লুক রয়েছে। এই উপহার মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্কের আরও এক নজির স্থাপন করেছে। এই উপহার পাঠানোর ঘটনাটি বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঘটে, যখন রাশিয়ার পরিবেশ মন্ত্রী আলেকজান্ডার কোজলভ এই প্রাণীগুলো নিয়ে একটি কার্গো বিমানযোগে পিয়ংইয়ং পৌঁছান।

প্রাণীগুলোর মধ্যে আরও রয়েছে দুটি ইয়াক, পাঁচটি কোকাটু পাখি, বেশ কিছু ফেজেন্ট এবং ম্যান্ডারিন ডাকও। এই উপহারের একটি উদ্দেশ্য হলো রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্কের আরও গভীরতা প্রমাণ করা। যেখানে বর্তমান প্রেক্ষাপটে মস্কের উপর পশ্চিমা দেশগুলোর চাপ বৃদ্ধি পাচ্ছে। কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া জানিয়েছিল যে, উত্তর কোরিয়া হাজার হাজার সৈন্য ইউক্রেনে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে পাঠিয়েছে।

উত্তর কোরিয়ার চিড়িয়াখানায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উপহার prokritibarta

এর আগে, ২০২৩ সালের শুরুতে পুতিন কিম জং-উনকে ২৪টি বিশুদ্ধ জাতের ঘোড়া উপহার দিয়েছিলেন। মূলত উত্তর কোরিয়া থেকে আর্মি শেল পাওয়ার জন্য ছিল এই উপহার। রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক সম্প্রতি আরও দৃঢ় হয়েছে, যখন দুই দেশ পশ্চিমা নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে তার যুদ্ধের জন্য সহায়তা খুঁজছেন। আর উত্তর কোরিয়া রাশিয়া থেকে মহাকাশ প্রযুক্তি পেতে আগ্রহী, যা তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য সহায়ক হতে পারে। জুনে, পুতিন কিম জং-উনের সাথে এক চুক্তি সই করেছিলেন, যেখানে দুই দেশ একে অপরকে “আক্রমণ” থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।

পুতিনের গত কয়েক মাসে উত্তর কোরিয়ায় উপহার হিসেবে তিনি কিমকে রাশিয়া থেকে তৈরি একটি অরাস লিমোজিন, একটি চা সেট এবং কিছু শিল্পকর্ম উপহার দেন। কিম যেহেতু গাড়ির খুব অনুরাগী তাই পুতিন তাকে দামি গাড়িও উপহার দেন। তিনি পুতিনের দেওয়া মায়বাখ, মেরসিডিজ, রোলস-রয়েস ফ্যান্টম এবং লেক্সাস এসইউভি গাড়িতে ভ্রমণ করেছেন। এই উপহারের মাধ্যমে পুতিন এবং কিমের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে, যা তাদের পরবর্তী পদক্ষেপ এবং আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

উত্তর কোরিয়ার চিড়িয়াখানায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উপহার

আপডেট সময় ০৬:১৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪