উদাসীন থেকেই কাটিয়ে দিতে পারেন আজকের দিনটি

পৃথিবীতে প্রায় প্রতিটি মানুষেরই বৈশিষ্ট্য স্বতন্ত্র। প্রায় প্রত্যেকেরই আচরণগত স্বভাব আলাদা। কেউ কেউ যেকোনো বিষয়ে খুব বেশি সিরিয়াস, আবার কেউ কেউ থাকেন সবকিছুতেই তাদের গা-ছাড়া ভাব। কেউ খুব তুচ্ছ বিষয়েই মুগ্ধ হন, কেউ কেউ বড় কোনো ঘটনাতেও থাকেন প্রতিক্রিয়াহীন।

আজ ২৫ নভেম্বর, উদাস দিবস। টমাস ও রুথ রয় নামের এক মার্কিন দম্পতির হাত ধরে দিবসটির প্রচলন হয়। উদাসীনতাকে উদ্‌যাপনের জন্যই মূলত এমন দিনের প্রবর্তন করেন এই দম্পতি।

কেউ কেউ থাকেন নিজের কিংবা অন্যের যেকোনো বিষয়ে খুব উদাসীন। সবকিছুতেই উদাসীনতা যেমন খুব গ্রহণযোগ্য নয়, তেমন মাঝে মাঝে কিছুটা উদাসীনতা দরকারও। অন্তত, যান্ত্রিক জীবনের চাপ থেকে মুক্ত থাকতে কিছুটা উদাসীনতা মাঝে মাঝে দরকার।

আপনি খুব সিরিয়াস হোন কিংবা উদাসীন হোন; আজকের দিনটা একটু বিশেষ উদাসীনতার সঙ্গে কাটাতেই পারেন। কেননা, আজকের দিনটা যে উদাসীনতার। যদিও এটি মার্কিন যুক্তরাষ্ট্রে পালিত হওয়া দিবস। তবে, বিশ্বায়নের এই যুগে যেকেনো দিবস, যেকোনো স্থানে পালন করতে তো বাধা নেই। আর চাপমুক্ত থেকে একটা দিন নিজের মতো কাটাতে ক্ষতি কী!

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

উদাসীন থেকেই কাটিয়ে দিতে পারেন আজকের দিনটি

আপডেট সময় ১২:৩৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪