এক মাছের দাম ৩ লাখ ১২ হাজার টাকা

এক মাছের দাম ৩ লাখ ১২ হাজার টাকা

একটি জাবা ভোল মাছ ৩ লাখ ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ৩২ কেজি ৭০০ গ্রাম। মাছটি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে দেলোয়ার হোসেন নামে এক জেলের জালে ধরা পড়ে।

শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জেলে দেলোয়ার হোসেন মাছটি স্থানীয় মৎস্য আড়তে নিয়ে এলে আবু মুসা নামে এক মৎস্য আড়ত ব্যবসায়ী মাছটি কিনে নেন।

দেলোয়ার হোসেন বলেন, ‘সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যাই। গত বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে মাছ ধরার সময় জালে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি জাবা ভোল মাছ ধরা পড়ে, যা তিন লাখ ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে।

জাবা ভোল মাছের ফুলকা জীবনরক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তা ছাড়া এ মাছের ফুলকা দিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন ও কোরিয়ায় সুস্বাদু সুপ তৈরি হয়, যা অনেক দামি।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

এক মাছের দাম ৩ লাখ ১২ হাজার টাকা

আপডেট সময় ০৪:৩৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪