সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

এক লাখ হাঁস মারবে নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগ

আমেরিকার নিউ ইয়র্কের লং আইল্যান্ডে একটি বাণিজ্যিক পোল্ট্রি ফার্মের ১ লাখেরও বেশি হাঁস মেরে ফেলা হবে। ব্যাপক এই নিধনের নেপথ্য কারণ ফার্মটিতে হানা দিয়েছে বার্ডফ্লু। তাই ফার্মের বিপুল সংখ্যক হাঁস নিধনের সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগ। গত ১৭ জানুয়ারি আকুয়েবোগের ক্রিসেন্ট ডাক ফার্মে বার্ড ফ্লু শনাক্ত করেন সাফোক কাউন্টি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

ফার্মটি নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ৬৬ মাইল পশ্চিমে অবস্থিত। গত সপ্তাহে ওই ফার্মের হাঁসের ঝাঁক অসুস্থ হয়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সেখানে পরীক্ষার মাধ্যমে ফার্মটিতে বার্ড ফ্লু শনাক্ত করেন। এরপর ১ লাখেরও বেশি হাঁস নিধনের প্রক্রিয়া শুরু করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এই প্রক্রিয়া শেষ হতে এক সপ্তাহের কিছু বেশি সময় লাগবে।

সাফোক কাউন্টির স্বাস্থ্য কমিশনার ড. গ্রেগসন পিগট বলেন, ‘দুঃখজনকভাবে এমন পরিস্থিতিতে যেখানে একটি ঝাঁক সংক্রমিত হয়েছে। এখন পুরো ঝাঁক নিধন করা ছাড়া আর কোনো উপায় নেই।’

স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত শুক্রবার পর্যন্ত কোনো ফার্ম কর্মীর অসুস্থতার খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য কর্মকর্তারা সংস্পর্শে আসা কর্মীদের নিবিড় পর্যবেক্ষণ শুরু করেছেন এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের পরীক্ষা ও প্রতিরোধমূলক ওষুধ দিচ্ছেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

এক লাখ হাঁস মারবে নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগ

আপডেট সময় ০১:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫