সংবাদ শিরোনাম ::
Logo জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার Logo নতুন বৃষ্টিবলয়ের আভাস: ২৬-২৭ এপ্রিল থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি Logo দেশে ‘পরিবেশ পুলিশ’ ইউনিট গঠনের প্রস্তাব Logo সরকারের ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান   Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বিস্তৃত হতে পারে Logo সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস Logo রেলমন্ত্রীর আশ্বাস: পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোনো প্রকল্প নয়

এনআইডি তথ্য ফাঁসের ঘটনায় আনসার ও ব্র্যাক ব্যাংকের তথ্য যাচাই সেবা বন্ধ

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ায় আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের এনআইডি তথ্য যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

তিনি জানান, নিয়মিত পর্যবেক্ষণে মঙ্গলবার দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য ফাঁসের আলামত পাওয়া যায়। পরে যাচাই করে দেখা যায়, এই দুই প্রতিষ্ঠানের মাধ্যমেই তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, এনআইডি তথ্য ব্যবহারে প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মনীতি মানা না হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ইতিমধ্যে একটি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

তদন্ত শেষে চুক্তি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক।

উল্লেখ্য, এনআইডি তথ্যভান্ডারে দেশের ১২ কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সেবা দেওয়ার ক্ষেত্রে এসব তথ্য যাচাই করে থাকে।

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

এনআইডি তথ্য ফাঁসের ঘটনায় আনসার ও ব্র্যাক ব্যাংকের তথ্য যাচাই সেবা বন্ধ

আপডেট সময় ০৪:০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫