এবছর একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দল

দেশে বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৪ ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দলকে চলতি বছর একুশে পদক প্রদান করা হবে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এ বছর ভাষা ও সাহিত্যে কথাসাহিত্যিক শহীদুল জহির (মরণোত্তর) ও কবি হেলাল হাফিজ (মরণোত্তর), গবেষণা শাখায় মঈদুল হাসান, সমাজসেবায় ইউসুফ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান, শিক্ষায় নিয়াজ জামান একুশে পদক পাচ্ছেন।

আলোকচিত্রী শহীদুল আলম সংস্কৃতি ও শিক্ষা শাখায়, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সাংবাদিকতায় মাহফুজউল্লাহ (মরণোত্তর), শিল্প ও চিত্রকলা বিভাগে চিত্রকলায় রোকেয়া সুলতানা, নাসির আলী মামুন চিত্রকলায় ও আজিজুর রহমান (মরণোত্তর) চলচ্চিত্রে পাচ্ছেন একুশে পদক।

সঙ্গীতে ফেরদৌস আরা ও ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) একুশে পদক পাচ্ছেন।

ক্রীড়াঙ্গনে অবদান রাখায় জাতীয় নারী ফুটবল দলকে ক্রীড়া বিভাগে ‘একুশে পদক-২০২৫’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

এবছর একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দল

আপডেট সময় ০৭:০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫