সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

এবার জেরার মুখে পড়েছেন শিল্পা শেঠি

এবার জেরার মুখে পড়েছেন শিল্পা শেঠি

মাস দুয়েক আগে ৬০ কোটি টাকার জালিয়াতির মামলায় নাম ওঠে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। বর্তমানে মামলাটি তদন্তাধীন। যারই প্রেক্ষিতে সোমবার (৬ অক্টোবর) শিল্পাকে সাড়ে ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দফতর (ইকনমিক অফেন্সেস উইং)।

ইকোনমিক অফেন্সেস উইং সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, শিল্পা শেঠিকে প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এই মামলায় শিল্পা শেঠি বা তার স্বামী রাজ কুন্দ্রার সংশ্লিষ্টতা নিয়ে বিস্তারিত কিছু এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত রাজ কুন্দ্রাসহ পাঁচজনের বক্তব্য নেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরে অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করে মুম্বাই পুলিশ। ফলে অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবেন না এই যুগল।

গত আগস্টে তারকা দম্পতি শিল্পা-রাজের বিরুদ্ধে ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন মুম্বাইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি। রাজ-শিল্পার বন্ধ হয়ে যাওয়া বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে ৬০ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন দীপক। তার অভিযোগ সেই অর্থ আত্মসাৎ করেছেন শিল্পা-রাজ। এ মামলার বিষয়ে শিল্পা শেঠিকে জিজ্ঞাসাবাদ করে ইকোনমিক অফেন্সেস উইং।

দীপক কোঠারির অভিযোগ, ২০১৫-২০২৩ সালের মধ্যে শিল্পা-রাজ ব্যবসা সম্প্রসারণের জন্য তার কাছ থেকে ৬০ কোটি রুপি নিয়েছিলেন। কিন্তু সেই অর্থ তারা ব্যক্তিগত কাজে খরচ করেন। প্রথমে তারা এই অর্থ ঋণ হিসেবে নিলেও পরে কর বাঁচানোর অজুহাতে তা বিনিয়োগ বলে দেখান।

খানিকটা ব্যাখ্যা করে দীপক কোঠারি জানান, তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে ১২ শতাংশ বার্ষিক সুদে অর্থ ফেরত দেওয়া হবে। এমনকি ২০১৬ সালের এপ্রিল মাসে শিল্পা শেঠি তার নামে একটি ব্যক্তিগত গ্যারান্টি ও লিখিত দিয়েছিলেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই প্রতিষ্ঠানটির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন এই অভিনেত্রী।

দীপক কোঠারির এসব অভিযোগ অস্বীকার করেছেন শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা। এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন তারা।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

এবার জেরার মুখে পড়েছেন শিল্পা শেঠি

আপডেট সময় ০৭:২১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫