সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

এবার তাহসান-রোজার বিয়ে নিয়ে মুখ খুললেন মিথিলা

দীর্ঘদিন একা থাকার পর চলতি বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন এ গায়ক। তবে তার সঙ্গে বিয়ের আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্যজীবন কাটিয়েছেন তাহসান।

২০১৭ সালে দীর্ঘদিনের সেই দাম্পত্যজীবনের ইতি টানেন মিথিলা-তাহসান। তারপর ২০১৯ সালের ডিসেম্বরে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।

এদিকে মিথিলার সঙ্গে বিয়েবিচ্ছেদের পর কয়েক বছরের মধ্যে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে ছিলেন না তাহসান। তবে চলতি বছরের শুরুতে জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর কথা জানান তিনি। আর তার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর মিথিলার প্রতিক্রিয়া কেমন ছিল―তা জানতে ব্যাপক কৌতূহলী ছিলেন ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা।

গায়কের বিয়ের পর শুরু থেকেই বেশ নীরব ছিলেন মিথিলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। তিনি বলেন, বিয়ে নিয়ে কিছুই বলার নেই আমার। আর এ নিয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়। এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় নয় যে, আমি কথা বলব। যার জীবনের ঘটনা, তার ব্যক্তিগত বিষয়। এখানে আমার বলার কিছুই থাকতে পারে না।

এর আগে এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেছিলেন, বিচ্ছেদ হলেও তাহসানের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক রয়েছে। তিনি মনে করেন, সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য সর্বাগ্রে।

মিথিলার ভাষ্যমতে―আয়রাকে দেখতে পেলাম না। তাহসান আর আমি দু’জন লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো সন্তানের ক্ষতি হবে। এ জন্য তাহসানের সঙ্গে আমার এখনো বন্ধুত্ব রয়েছে। প্রায়ই মেয়েকে নিয়ে কথা হয় আমাদের।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

এবার তাহসান-রোজার বিয়ে নিয়ে মুখ খুললেন মিথিলা

আপডেট সময় ০৩:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫