এসএসসির ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। সব ঠিক থাকলে আগামী ১০ জুলাই এই ফলাফল প্রকাশিত হবে।

সোমবার (৭ জুলাই) সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানান।

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। মোট ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নেন।

এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন পরীক্ষার্থী ছিল, যাদের মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ৭২৫টি এবং প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

শাহরুখ খান যে কারনে আলি জাফরকে দাওয়াত দিয়েছিলেন

এসএসসির ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

আপডেট সময় ১২:৩৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫