ঐশ্বরিয়া রাই কি বিচ্ছেদের ইঙ্গিত দিলেন?

ঐশ্বরিয়া রাই কি বিচ্ছেদের ইঙ্গিত দিলেন? ছবিঃ সংগৃহীত

বলিউডের তারকা জুটি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে দূরত্ব তৈরি হয়েছে, গত কয়েক মাস ধরেই এমন জল্পনা কল্পনা চলছে বি-টাউনে। কিন্তু তা সত্যি কি ফাটল ধরেছে ঐশ্বরিয়া-অভিষেকের ১৭ বছরের দাম্পত্যে ?

অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে এই দম্পতি একসঙ্গে প্রবেশ না করায় নানা জল্পনার সৃষ্টি হয়। সেই জল্পনাই এবার জোরালো করলেন অভিনেত্রী  নিজেই। ঐশ্বরিয়ার হাত থেকে উধাও বিয়ের আংটি! দুবাইয়ে এক অনুষ্ঠানে বিয়ের আংটি ছাড়াই দেখা গেল তাকে। যেখানে তার সঙ্গে ছিল মেয়ে আরাধ্যও।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ঐশ্বরিয়ার পরনে কালো পোশাক। হাতে কালো ব্যাগ। অনুষ্ঠানের আয়োজক এসে প্রাক্তন বিশ্বসুন্দরীর হাতে তুলে দেন ফুলের তোড়া। তখনই ঐশ্বরিয়ার অনামিকা নজর কাড়ে নেটিজেনদের। বিয়ের আংটি দেখতে না পেয়েই ঐশ্বরিয়া ও অভিষেকের দাম্পত্য কলহ নিয়ে আলোচনা শুরু হয়।

তবে ঐশ্বরিয়াকেই প্রথম নন। কিছু দিন আগে অভিষেককেও বিয়ের আংটি ছাড়াই জনসমক্ষে আসতে দেখা গিয়েছিল। মুম্বাইতে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি করা ভিডিওতে দেখা যায়, অভিষেকের আঙুলে নেই বিয়ের আংটি। আর এবার ঐশ্বরিয়ার হাতে আংটি না দেখতে পেয়ে বিবাহবিচ্ছেদের জল্পনা আরও কয়েক ধাপ এগিয়ে গিয়েছে।

কিছু দিন আগেই দুবাইয়ে ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যর সঙ্গে সময় কাটিয়ে এসেছেন অভিষেক। যদিও বেশ কিছু ভিডিওতে দেখা গেছে স্ত্রী ও কন্যার থেকে কিছুটা দূরেই ছিলেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ঐশ্বরিয়া রাই কি বিচ্ছেদের ইঙ্গিত দিলেন?

আপডেট সময় ০৪:১৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪