ওপেনএআইয়ের নতুন ‘ওথ্রি মিনি’ এআই মডেল, চীনা ডিপসিকের প্রতিদ্বন্দ্বী

চীনের নতুন এআই চ্যাটবট ডিপসিক প্রযুক্তি জগতে আলোড়ন তুলেছে। এর প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে, ওপেনএআই সম্প্রতি তাদের ‘ওথ্রি মিনি’ নামে একটি নতুন এআই মডেল উন্মুক্ত করেছে, যা চ্যাটজিপিটি-কে আরও উন্নত এবং দ্রুতগতিসম্পন্ন করে তুলবে।

নতুন আপডেটের ফলে ওথ্রি মিনি আগের সংস্করণগুলোর তুলনায় ২৪% কম সময়ে উত্তর দিতে সক্ষম হবে। একই সঙ্গে, কঠিন ও চ্যালেঞ্জিং প্রশ্নের উত্তর দিতে মডেলটিকে আরও দক্ষ করা হয়েছে, যা উন্নত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের অভিজ্ঞতা দেবে।

বিশ্লেষকদের মতে, ডিপসিক ইতিমধ্যে এআই চ্যাটবটের বাজারে প্রভাব বিস্তার করেছে এবং চ্যাটজিপিটি, গেমিনি ও ক্লডের মতো প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তাই ওপেনএআই তাদের সর্বশেষ সংস্করণ বিনামূল্যে উন্মুক্ত করেছে, যাতে ব্যবহারকারীরা উন্নত এআই অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

ওপেনএআইয়ের নতুন ‘ওথ্রি মিনি’ এআই মডেল, চীনা ডিপসিকের প্রতিদ্বন্দ্বী

আপডেট সময় ১১:২৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫