সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ওয়েব সিরিজে প্রথমবার অভিনয় করবেন হৃতিক

এবার ওয়েবসিরিজে প্রথমবার অভিনয় করবেন হৃতিক

প্রথমবারের মত ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন বলিউড তারকা হৃতিক রোশন। তবে এবার ক্যামেরার সামনে নয় বরং পেছনে কাজ করবেন এই অভিনেতা। প্রযোজকের আসনে বসে তিনি আনছেন তার প্রথম সিরিজ ‘স্টর্ম’।

জানা গেছে, এই সিরিজটি একটি উচ্চঝুঁকিপূর্ণ থ্রিলার, যার গল্পে থাকবে উচ্চাকাঙ্ক্ষা, গোপনীয়তা ও টিকে থাকার লড়াইয়ের রোমাঞ্চ। প্রাইম ভিডিওর জন্য নির্মিত এই অরিজিনাল সিরিজটি প্রযোজনা করছে হৃতিক ও ইশান রোশনের এইচআরএক্স ফিল্মস, যা ফিল্মক্রাফট প্রোডাকশনের একটি শাখা।

সিরিজটির স্রষ্টা ও পরিচালক অজিতপাল সিংহ, যিনি আগে থেকেই বাস্তবধর্মী গল্প বলায় পরিচিত। তার হাত ধরেই হৃতিক নতুনভাবে পা রাখছেন স্ট্রিমিং দুনিয়ায়।

‘স্টর্ম’-এ অভিনয় করছেন পার্বতী থিরুভোথু, আলায়া এফ, শৃষ্টি শ্রীবাস্তব, র্রামা শর্মা ও সাবা আজাদ। একঝাঁক শক্তিশালী নারী চরিত্রকে ঘিরে আবর্তিত হবে গল্পটি। এর চিত্রনাট্য লিখেছেন অজিতপাল সিংহ, ফ্রঁসোয়া লুনেল ও স্বাতী দাস। সিরিজটি নিয়ে হৃতিক রোশন বলেন, ‘স্টর্ম আমার কাছে একেবারেই বিশেষ। এটি আমার প্রযোজনা জীবনের প্রথম ওয়েব সিরিজ এবং এমন এক গল্প যা কাঁচা, স্তরবিন্যস্ত ও গভীরভাবে শক্তিশালী।

অজিতপালের দুনিয়া এত বাস্তব ও মানবিক যে আমি তাতে মুগ্ধ। আমি বিশ্বাস করি, এই গল্প শুধু ভারতের নয় বিশ্বজুড়ে দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’

‘স্টর্ম’-এর শুটিং শিগগিরিই শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যেই সিরিজটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। প্রযোজক ও নির্মাতাদের মতে, এটি হবে এক বিশ্বমানের থ্রিলার যেখানে থাকবে আবেগ, গতি আর শহর মুম্বাইয়ের বিশৃঙ্খল সৌন্দর্য।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ওয়েব সিরিজে প্রথমবার অভিনয় করবেন হৃতিক

আপডেট সময় ০১:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫