কন্যা সন্তানের মা হলেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। আজ ৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা।
এর আগে ৭ সেপ্টেম্বর বিকেলে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দেখা গেছে দীপিকাকে। সেই সময় দীপিকার সঙ্গে গাড়িতে ছিলেন অভিনেত্রীর মা। গাড়িতে না থাকলেও হাসপাতালে ঢোকার সময় অভিনেত্রীর সঙ্গেই ছিলেন রণবীর সিং।
এর আগে জানা গিয়েছিল দীপিকা-রণবীরের সন্তান ২৮ সেপ্টেম্বর জন্ম হতে পারে। তবে আগেই কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী।
দীপিকা ও রণবীরের প্রেম ২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রামলীলা’ ছবির শুটিং থেকে শুরু হয় । এর পরে তারা ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ এবং ‘৮৩’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ২০১৮-র ১৪ নভেম্বর ‘লেক কোমো’-তে রাজকীয় কায়দায় বসেছিল দীপিকা ও রণবীরের বিয়ের আসর। ২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে ভক্তদের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান এই তারকা-দম্পতি।
নিজস্ব সংবাদ : 
























