সংবাদ শিরোনাম ::

কপ ২৯ এর বাংলাদেশ প্যাভিলিয়নে ড. ইউনূস

কপ ২৯ এর বাংলাদেশ প্যাভিলিয়নে ড. ইউনূস

‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে কৃষি। ফসলসহ মানুষও নানা ধরনের ক্ষতির মুখে পড়েছে। খাদ্য উৎপাদন ও পরিবেশ রক্ষায় কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তেমন কোনো সুবিধা পাচ্ছেন না তারা’, কৃষকদের জলবায়ু ঝুঁকি নিয়ে এই কথা বলেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজারবাইজানের বাকুতে চলমান জলবায়ু সম্মেলন কপ ২৯-এর দ্বিতীয় দিন, গতকাল মঙ্গলবার বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

নোবেলজয়ী ড. ইউনূস বলেন, বৈশ্বিক তাপমাত্রা কমাতে ও পরিবেশ রক্ষায় এখনই সবাইকে জীবাশ্ম জ্বালানি বন্ধের প্রতিজ্ঞা করতে হবে। সবার বৈশ্বিক উষ্ণায়নের ব্যাপারে সচেতন হওয়া উচিত। কীভাবে দেশগুলো এই উষ্ণায়ন বাড়াতে ভূমিকা রাখছে, সে ব্যাপারে সবার সজাগ থাকা উচিত।

অর্থায়ন ও প্রযুক্তির মাধ্যমে সমাধান আশা করে তিনি বলেন , ‘সীমিত ডিকার্বনাইজেশন সক্ষমতা সম্পন্ন বেশিরভাগ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সবুজ শিল্প বিকাশের জন্য পর্যাপ্ত আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। বাংলাদেশ সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর ও রেয়াতি ডিকার্বনাইজেশন ফাইন্যান্সের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা কাজে লাগিয়ে ক্লাইমেট ক্লাবের সাথে কাজ করতে ইচ্ছুক।’

জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত বিষয়। কেননা জলবায়ুর দ্রুত পরিবর্তনে নানা ক্ষতিকর প্রভাব এখন দৃশ্যমান। প্রতি বছর কপ সম্মেলনকে ঘিরে জলবায়ু সম্পর্কিত আলোচনা বাড়তি গুরুত্ব পেয়ে থাকে। এবারের কপ সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় হলো- অর্থায়ন, বিশেষ করে জাতিসংঘের নতুন ‘নিউ কালেকটিভ কোয়ান্টিফাইড গোল’ (এনসিকিউজি) লক্ষ্যটি চূড়ান্ত করা। উন্নয়নশীল দেশগুলো এই লক্ষ্য চূড়ান্ত হওয়ার জন্য অপেক্ষা করছে, তাই সম্মেলনে অর্থায়নকে শীর্ষ এজেন্ডা হিসেবে রাখা হয়েছে। বলা হচ্ছে, এবারের কনফারেন্স অব দ্য পার্টি (কপ) হচ্ছে অর্থায়নের কপ।

(বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনে ধুঁকতে থাকা বিশ্বকে আশার বার্তা দিতে শুরু হয়েছে এবছরের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ ২৯। আজারবাইজানের বাকুতে ১১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। জলবায়ু পরিবর্তন রোধের বৈশ্বিক প্রচেষ্টার এই সম্মেলনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবুর নেতৃত্বে অংশ নিচ্ছেন ফাউন্ডেশনের এনভায়রনমেন্ট মিডিয়া কনটেন্ট স্পেশালিস্ট শাফরিনা খাতুন , সিনিয়র ক্যামেরাপার্সন বিল্লাল হাওলাদার, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আলীম আল রাজি ।    

কপ ২৯ সম্মেলনস্থল বাকু,আজারবাইজান থেকে প্রতিদিনের সংবাদ পাঠাচ্ছেন তারা। প্রতিবেদনগুলো নিয়মিত প্রকাশ করছে প্রকৃতিবার্তা অনলাইন।

আপলোডকারীর তথ্য

Shuvo

মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস

কপ ২৯ এর বাংলাদেশ প্যাভিলিয়নে ড. ইউনূস

আপডেট সময় ১২:৫৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪