সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সক্ষমতা নিয়ে প্রশ্নের মাঝেই ফের করোনাক্রান্ত বাইডেন

আবারও কোভিডে আক্রান্ত হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই নিয়ে তিন দফায় এই ভাইরাসের কবলে পড়লেন মার্কিন এই প্রেসিডেন্ট। সামনেই নির্বাচন, প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী লড়াইতে তিনি অনেকটাই পিছিয়ে। তখন আবার অসুখে পড়লেন ৮১ বছর বয়সী বাইডেন।

হোয়াইট হাউজ বাইডেনের কোভিডে আক্রান্তের খবর নিশ্চিত করে জানিয়েছে তার শরীরে ভাইরাসটির মৃদু উপসর্গ রয়েছে। বুধবার নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে গিয়েছিলেন বাইডেন। সেখানেই পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে আইসোলেশনে আছেন তিনি।

প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে বলেছেন, ‘বাইডেনকে টিকা দেওয়া হয়েছে ও শারীরিক অবস্থা ঠিক রাখার জন্য আরও ওষুধ দেওয়া হয়েছে। এর আগে তিনি আরও দুইবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন।

বিবিসি জানিয়েছে, বুধবার সকালে বাইডেন লাস ভেগাসে সমর্থকদের মাঝে উপস্থিত হন আর এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। কিন্তু রাতে আরেক নির্বাচনি প্রচারণায় বক্তব্য রাখার কথা থাকলেও সেটি বাতিল করেন।

ঘনীয়ে আসছে নির্বাচন, এর আগে এই নির্বাচনে লড়ার সক্ষমতার পরীক্ষায় একের পর এক চ্যালেঞ্জে পড়ছেন বাইডেন। সম্প্রতি প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে হেরে গেছেন বাইডেন। এরপর থেকেই নির্বাচনে তার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে ডেমোক্র্যাট শিবিরে।

বাইডেনের কথা আটকে যাওয়া, হোঁচট খাওয়া, তালগোল পাকিয়ে ফেলার বিষয়টি গত দুই বছরে কয়েকবার দেখা গেছে। বয়সের কারণে প্রেসিডেন্ট নির্বাচনী দৌড় থেকে সরে দাড়ানোর জন্য নিজ দলের ভেতর থেকেই ক্রমবর্ধমান চাপের মুখোমুখি হচ্ছেন বাইডেন।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

সক্ষমতা নিয়ে প্রশ্নের মাঝেই ফের করোনাক্রান্ত বাইডেন

আপডেট সময় ১২:১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪