সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮ Logo কাজী নজরুলের অনন্য প্রকৃতিপ্রেম Logo ছাতিমকে কেন ‘শয়তানের গাছ’ বলে? Logo শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল Logo পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকায় ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে কোরবানির বর্জ্য Logo ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি শুরু Logo ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

কারিগরি শিক্ষার্থীদের সাতরাস্তা অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান করছেন। অবরোধ প্রত্যাহার করায় সাতরাস্তা মোড় দিয়ে যান চলাচল শুরু হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে সড়কের পাশে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল শুরু হয়েছে। এর আগে, বেলা সাড়ে ১১টা থেকে ‘কারিগরি ছাত্র আন্দোলন’ ব্যানারে ব্লকেড কর্মসূচি শুরু করেন তারা।

‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ ব্যানারের আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, তাঁরা আপাতত সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন। তবে তাঁরা সাতরাস্তা মোড়ে অবস্থান করবেন। সড়কের ফাঁকা অংশ দিয়ে যান চলাচল করবে।

শিক্ষার্থীরা জানান, তারা জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না; বরং নিজেদের ন্যায্য দাবি আদায়েই তাদের এই কর্মসূচি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

কারিগরি শিক্ষার্থীদের সাতরাস্তা অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

আপডেট সময় ০৪:০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫