কবিতা

কালো মেঘ আমি আকাশে নাচি

কালো মেঘ আমি আকাশে নাচি

কালো মেঘ আমি আকাশে নাচি
মেঘের ভেলায় সাগর দিবে পাড়ি,
পাহাড় ভেঙে দিবে মেঘের তরী।
এনে দিবো কৃষকের মাঠে ঝুমবৃষ্টি।

না জমে মেঘকণা বায়ু সমীরণে
চৈত্র-বৈশাখে থাকি নীল গগণে,
যখন ধুসর-ধরণী জলতৃষ্ণায় মরে।
তবু আজ ভিজিয়ে দিবো জলবৃষ্টিতে।

জ্যৈষ্ঠ-আষাঢ় আমার বুকে মেঘ ভাসে
মেঘে মেঘে মিতালি অগ্নিঝিলিকে,
বারি বর্ষণে পাহাড়-পর্বত-নদী ভিজে।
সাথে যাবে তুমি মাধবকুণ্ড জলপ্রপাতে।

ও কালো মেঘ আর কতদূর যাবে তুমি
মনের আকাশ ডিঙিয়ে কতদূর দিবে পাড়ি
একটুখানি হিমালয়ের হিমেল পরশ মাখি
এই ভরা বাদলে প্রিয়সখা হবে সাথী।

ও কালো মেঘ তুমি যখন অঙ্গার হবে
এই মৃত মৃত্তিকায় সবুজপাতা হেসে উঠবে,
মরা নদীর মৎস্যকন্যা নাচবে ঢেউয়ে,
দেখবে তখন প্রিয়সখা কেমন করে নাচে।

জনপ্রিয় সংবাদ

অবহেলার জীবনগাছে পরিবেশবান্ধব অর্থনীতির নতুন আশা

কবিতা

কালো মেঘ আমি আকাশে নাচি

আপডেট সময় ০৬:৪২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

কালো মেঘ আমি আকাশে নাচি
মেঘের ভেলায় সাগর দিবে পাড়ি,
পাহাড় ভেঙে দিবে মেঘের তরী।
এনে দিবো কৃষকের মাঠে ঝুমবৃষ্টি।

না জমে মেঘকণা বায়ু সমীরণে
চৈত্র-বৈশাখে থাকি নীল গগণে,
যখন ধুসর-ধরণী জলতৃষ্ণায় মরে।
তবু আজ ভিজিয়ে দিবো জলবৃষ্টিতে।

জ্যৈষ্ঠ-আষাঢ় আমার বুকে মেঘ ভাসে
মেঘে মেঘে মিতালি অগ্নিঝিলিকে,
বারি বর্ষণে পাহাড়-পর্বত-নদী ভিজে।
সাথে যাবে তুমি মাধবকুণ্ড জলপ্রপাতে।

ও কালো মেঘ আর কতদূর যাবে তুমি
মনের আকাশ ডিঙিয়ে কতদূর দিবে পাড়ি
একটুখানি হিমালয়ের হিমেল পরশ মাখি
এই ভরা বাদলে প্রিয়সখা হবে সাথী।

ও কালো মেঘ তুমি যখন অঙ্গার হবে
এই মৃত মৃত্তিকায় সবুজপাতা হেসে উঠবে,
মরা নদীর মৎস্যকন্যা নাচবে ঢেউয়ে,
দেখবে তখন প্রিয়সখা কেমন করে নাচে।