সংবাদ শিরোনাম ::

কাশ্মীরে সন্ত্রাসী হামলার শোক জানিয়ে মোদিকে ড. ইউনূসের বার্তা

ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে এ ঘটনা প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।

আজ (২৩ এপ্রিল) বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ কথা জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে বলেন, কাশ্মীরের ঘটনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি শোকবার্তা দিয়েছেন।

কাশ্মীরে সন্ত্রাসী হামলার শোক জানিয়ে মোদিকে ড. ইউনূসের বার্তা prokritibarta

এতে তিনি বলেছেন, ‘কাশ্মীরের পহেলগাঁওয়ে সংঘটিত সন্ত্রাসী হামলায় প্রাণহানির জন্য আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই নৃশংসতার তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি।’

গতকাল মঙ্গলবার বিকালে পহেলগাঁওয়ের বাইসরন উপত্যকায় অস্ত্রধারীরা পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়লে ২৬ জন প্রাণ হারান। আহত হন কয়েকজন।

এ ঘটনার পর সৌদি আরবে থাকা নরেন্দ্র মোদি তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন, যারা এ ঘটনায় জড়িত তাদের এর চরম মূল্য দিতে হবে।

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

কাশ্মীরে সন্ত্রাসী হামলার শোক জানিয়ে মোদিকে ড. ইউনূসের বার্তা

আপডেট সময় ০৭:২২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫