কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

স্থানীয়রা জানান, সকালে অটোরিকশাটি রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচ জন। আহত হন আরও দুজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

আপডেট সময় ১২:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪