সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
গোলটেবিল বৈঠকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

‘কৃষিতে জলবায়ুর প্রভাব মোকাবিলায় মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করছে’  

‘কৃষিতে জলবায়ুর প্রভাব মোকাবিলায় মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করছে'  

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কৃষি খাতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন, এজন্য কৃষি, পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় একসাথে কাজ করছে। তিনি বলেন, কৃষি উৎপাদন টেকসই রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হবে।

তিনি গতকাল বুধবার বিএআরএফের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে “কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টার দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়: উপদেষ্টা রিজওয়ানা বলেন, খরা, অতিবৃষ্টি, লবণাক্ততা ও বন্যার কারণে কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে। এসব সমস্যার সমাধানে গবেষণা ও প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। তিনি বলেন, নিরাপদ ও অর্গানিক খাদ্য উৎপাদনে সবাইকে এগিয়ে আসতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা সবার দায়িত্ব। এজন্য নিরাপদ খাদ্যের মেলা আয়োজন জরুরি। কীটনাশক ব্যবহারে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। প্রধান আলোচক ছিলেন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের মহাসচিব কৃষিবিদ ড. আলী আফজাল। বাংলাদেশ এগ্রিকালচারাল রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকটি পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক কাওসার আজম।

গোলটেবিল বৈঠকে বিভিন্ন বক্তা কৃষি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করেন। তাঁরা টেকসই কৃষি উৎপাদন, জলবায়ু সহনশীল ফসল এবং ক্ষুদ্র কৃষকদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজনে কৃষি বিশেষজ্ঞ, পরিবেশবিদ, নীতিনির্ধারক ও সাংবাদিকরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

গোলটেবিল বৈঠকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

‘কৃষিতে জলবায়ুর প্রভাব মোকাবিলায় মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করছে’  

আপডেট সময় ১২:১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪