সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

‘কৃষ ৪’ পরিচালনার দায়িত্বে নিলেন হৃতিক

‘কৃষ ৪’ পরিচালনার দায়িত্বে নিলেন হৃতিক

হৃতিক রোশানের আগামী সিনেমা ‘কৃষ ৪’র জন্য মুখিয়ে ভক্তরাও। বিশেষ করে পরিচালনার দায়িত্বে হৃতিক শোনার পর থেকেই আগ্রহ আরও বেড়েছে। সূত্রের খবর, হৃতিক পরিচালিত ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা চোপড়াকে ভাবা হয়েছে।

‘কৃষ’ এবং ‘কৃষ ৩’-তে অভিনেত্রী ছিলেন প্রিয়াঙ্কাই। তবে কি এবারও পর্দা কাঁপাবেন তিনি? পিঙ্কভিলা সূত্রে খবর, হৃতিক রোশন এবং আদিত্য চোপড়া দু’জনেরই ‘কৃষ ৪’-এর প্রধান চরিত্রের জন্য প্রিয়াঙ্কা চোপড়াকে পছন্দ ছিল। তাই তালিকায় প্রথম দিকে নাম রয়েছে অভিনেত্রীর।

এছাড়াও ‘হৃতিক এবং প্রিয়াঙ্কার মধ্যে দুর্দান্ত একটা কেমিস্ট্রিও রয়েছে। যা দর্শক দেখতেও পছন্দ করেন। তাই খুব একটা অবাক করার মতো বিষয় নয়, যদি তাদের আবারও একফ্রেমে দেখা যায়।’

বর্তমানে ‘কৃষ ৪ -এর প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং ভিএফএক্স টিম এই সুপারহিরো ছবির প্রি-ভিউ নিয়েও কাজ করছে। অন্যদিকে, হৃতিক তাঁর টিম এবং আদিত্য চোপড়ার সঙ্গে চিত্রনাট্যের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।

আশা করা যাচ্ছে ২০২৬ সালে মুক্তি পাবে ‘কৃষ ৪’ ছবিটি। তাই শুটিংও শিগগির শুরু হবে বলে আশা করা যায়। ‘কৃষ ৪’ এও হৃতিক অভিনীত চরিত্র ‘জাদু’র প্রত্যাবর্তন হবে বলেও খবর। জাদুকে ‘কোই মিল গায়া’ ছবির ২৩ বছর পর আবারও দেখা যাবে সেক্ষেত্রে। অন্যদিকে দুই পছন্দের অভিনেতা প্রিয়াঙ্কা এবং হৃতিককে আবারও স্ক্রিন শেয়ার করতে দেখতেও ভীষণ উত্তেজিত ভক্তরা।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

‘কৃষ ৪’ পরিচালনার দায়িত্বে নিলেন হৃতিক

আপডেট সময় ০৭:০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫