সংবাদ শিরোনাম ::

কোভিডে এখনও ১৭০০ জনের মৃত্যু হচ্ছে প্রতি সপ্তাহে!

এখনও সারা বিশ্বে প্রতি সপ্তাহে প্রায় ১হাজার ৭শ লোকের মৃত্যু হচ্ছে কোভিড-১৯ সংক্রমণে। এই বিষয়টি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

ডাব্লিউএইচও (WHO)- এর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসিস জানিয়েছেন, ভ্যাকসিনের কভারেজ হ্রাস পেয়েছে স্বাস্থ্যকর্মী এবং ৬০ বছরের বেশি লোকেদের মধ্যে। এই দুটি গ্রুপ হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তিনি জানান, ৭ মিলিয়নেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেলেও প্রকৃত মৃত্যুর সংখ্যা এর চেয়ে আরও অনেক বেশি হবে।

ভাইরাস নজরদারি এবং সিকোয়েন্সিং বজায় রাখতে এবং সাশ্রয়ী মূল্যের ও নির্ভরযোগ্য পরীক্ষা, চিকিৎসা এবং ভ্যাকসিনের পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করার জন্য ডাব্লিওএইচও সব দেশের সরকারদের আহ্বান জানিয়েছে। চীনের উহানে ২০১৯ সালের শেষের দিকে করোনা ভাইরাসটি প্রথম শনাক্ত হওয়ার পর তিন বছরেরও বেশি সময় পরে ২০২৩ সালের মে মাসে টেড্রোস আধানম গেব্রিয়াসিস কোভিড-১৯ এর জরুরি অবস্থার সমাপ্তি ঘোষণা করেছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

কোভিডে এখনও ১৭০০ জনের মৃত্যু হচ্ছে প্রতি সপ্তাহে!

আপডেট সময় ০৫:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪