সংবাদ শিরোনাম ::

জাতীয় ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • 166

জাতীয় ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা । ছবি : সংগৃহীত

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর গত ২৩ বছরে পাকিস্তানকে একবারও এই ফরম্যাটে হারাতে পারেনি বাংলাদেশ। সেই দলটাকেই সর্বশেষ সিরিজে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা; সেটাও কিনা আবার তাদের মাটিতেই। টাইগারদের এমন ঐতিহাসিক সিরিজ জয় সাড়া ফেলেছে পুরো বিশ্বের ক্রিকেটাঙ্গনে।

নাজমুল হোসেন শান্তদের বিশেষ সাফল্য নজর এড়ায়নি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। ঐতিহাসিক সিরিজজয়ী দলের সঙ্গে এবার সাক্ষাৎ করেছেন তিনি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সাক্ষাৎ অনুষ্ঠান।

সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপস্থিত ছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। বিসিবির পরিচালকদের মধ্যে নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও ছিলেন।

গত সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতে বাংলাদেশ। সিরিজ জয়ের পরপরই ক্রিকেটারদের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বুধবার (১১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক ঘোষণা আসার পর বৃহস্পতিবার শান্ত-মুশফিকদের সঙ্গে দেখা করেন ড. মুহাম্মদ ইউনূস।

জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাঁদের আমন্ত্রণ জানানোয় অধ্যাপক ড. ইউনূসকে ধন্যবাদ জানান এবং বলেন, প্রধান উপদেষ্টার মন্তব্য তাঁদের আরও সাফল্য অর্জনে উৎসাহিত করবে। শান্ত বলেন, ‘প্রত্যেক খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। এটা সত্যিই আমাদের অনুপ্রাণিত করবে।’

গোলাপী ফ্রক পরা পরীর কোলে গন্ধগোকুল, পেছনে হাঁটছে সজারু!

জাতীয় ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

আপডেট সময় ০৭:৪৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪