সংবাদ শিরোনাম ::

খালেদা জিয়ার প্রয়াণে যা বললেন ভারত-পাকিস্তানের প্রধানমন্ত্রীরা

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

এক শোকবার্তায় মোদি বলেছেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুইবার।

নরেন্দ্র মোদি এক্স পোস্টে বলেছেন, “ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরলোকগমনের সংবাদে গভীরভাবে শোকাহত।

“তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি তাঁর পরিবারকে দান করেন।”

এক দশক আগে ঢাকা সফরের সময় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করে তিনি লিখেছেন, “২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের কথা স্মরণ করছি। আমরা আশা করি, তার ভাবনা ও উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথনির্দেশ করবে। তার আত্মার শান্তি কামনা করি।”

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক্স পোস্টে বলেছেন, “বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীরভাবে শোকাহত। বাংলাদেশের উন্নয়ন ও প্রবৃদ্ধিতে তার যে অবদান তা স্মরণীয় হয়ে থাকবে।”

খালেদা জিয়া পাকিস্তানের নিবেদিত বন্ধু ছিলেন মন্তব্য করে তিনি বলেন, “এই শোকের মুহূর্তে আমার সরকার ও পাকিস্তানের জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।

“এই কঠিন সময়ে আমাদের ভাবনা ও প্রার্থনা তার পরিবার, বন্ধু এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার আত্মাকে শান্তি দান করুন। আমিন!”

এছাড়া পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি শোক বার্তায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গভীরভাবে শোকাহত। তিনি তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

“তার নেতৃত্ব ও সেবাসমূহ সম্মানের সঙ্গে স্মরণ করা হবে। তার আত্মা শান্তিতে থাকুক।”

আপলোডকারীর তথ্য

Shuvo

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম

খালেদা জিয়ার প্রয়াণে যা বললেন ভারত-পাকিস্তানের প্রধানমন্ত্রীরা

আপডেট সময় ১২:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫