সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

গরমে ঈদে সজীব সাজে

গরমে ঈদে সজীব সাজে

ঈদ মানেই আনন্দ আর উৎসবের ছোঁয়া। তবে গরমে ঈদ, এই গরমে ঈদের সাজ হওয়া উচিত আরামদায়ক ও সতেজ। সাজে যদি অস্বস্তিবোধ হয় তাহলে ঈদের আনন্দটাই মাটি। গরমে সাজের মূল ধাঁচ হলো সতেজতা ও স্নিগ্ধতা। ঈদের দিনে সকাল, দুপুর ও রাতের সাজে ভিন্নতা এনে নিজেকে করে তুলুন আরও আকর্ষণীয়।

ঈদের আগের প্রস্তুতি:

ঈদের সাজের আগেই কিছু কাজ করে রাখুন। ত্বকের ধরন অনুযায়ী ঘরেই ফেসপ্যাক ব্যবহার করুন। এতে করে মেকাপ করলে সেটি ত্বকে থাকবে অনেকক্ষণ। ঈদের কয়েক দিন আগে পার্লার থেকে ফেসিয়াল, হেয়ারকাট, ম্যানিকিউর, পেডিকিউর, ভ্রু প্লাক ও হেয়ার ট্রিটমেন্ট করিয়ে নিন।

ঈদের সকাল:

ঈদের দিন সকালে যেহেতু কর্মব্যস্ত সময় কাটে তাই সকালে বেছে নিন আরামদায়ক ও হালকা রঙের পোশাক। এক্ষেত্রে সুতি বা লিলেন হতে পারে সবচেয়ে আরামদায়ক অপশন। সকালের সাজে আরামদায়ক পোশাক হিসেবে সুতির সালোয়ার কামিজ বা কুর্তি বেছে নিন। সতেজ লুকের জন্য হালকা মেকআপ করুন। গ্লসি সাজ ও ন্যুড গ্লিটারি চোখ রাখতে পারেন। খোলা চুলের সাথে থাকতে পারে হালকা কোন কালারের লিপস্টিক। সাথে চোখে আইলাইনার ও মাশকারা ব্যবহার করে হালকা রঙের ব্লাশ লাগান। সকালের রোদের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার করুন। আর শাড়ি পরলে কপালে ছোট টিপ পরতে পারেন, যা আপনার সাজে মুগ্ধতা আনবে।

ঈদের দুপুর:

দুপুর গড়িয়ে এলেই মেকআপে পরিবর্তন আনতে পারেন। লিপস্টিকের রঙ পরিবর্তন করে ব্রাউন শেড ব্যবহার করতে পারেন। চোখের সাজে আইলাইনারের সাথে কাজল ব্যবহার করে আইলুকে নিয়ে আসুন কিছুটা পূর্ণতা। লম্বা চুলে মেসি বান, টুইস্ট বা খোঁপা করতে পারেন। সিগ্ধতার জন্য খোঁপায় তাজা ফুল লাগান। সে ক্ষেত্রে বেছে নিতে পারেন গাজরা বা বেলি ফুলের মালা।

ঈদের বিকেল ও রাত:

সারাদিনের কাজ, রান্নাবান্না শেষে বিকেলের দিকে ড্রেস চেঞ্জ করে মেকাপ টা রিটাচ করে নিতে পারেন। এসময় আবহাওয়া অনুযায়ী গর্জিয়াস ড্রেস পরা যায়। চুলটা কার্ল করে নিলে লুক এমনিতেই অনেকটা বদলে যায়। গাউনের সঙ্গে রেট্রো লুক আনতে পারেন। সন্ধ্যার সাজে শিমার ব্যবহার করে শাইনি লুক আনতে পারেন। চোখে স্মোকি আই বা ডার্ক আইলুক করতে পারেন। রাতের সাজে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করুন। চোখের সাজ হালকা হলে ঠোঁট গাঢ় রঙে সাজান। রাতে পোশাকের সাথে মিলিয়ে ভারী গয়নায় ও পরতে পারেন।

ছেলেদের সাজ:

সাজসজ্জা ব্যাপারটি মেয়েদের মধ্যে যতটা ব্যাপক ছেলেদের মধ্যে এতোটা নেই। ঈদের দিন সকালে নামাজের জন্য ছেলেরা সাধারণত পাঞ্জাবিই পরেন। বিকেলে শার্ট বা টি-শার্ট-প্যান্ট পরতে পারেন। পাঞ্জাবির সাথে ক্যাজুয়াল স্যান্ডেলই মানানসই। শার্ট বা টি শার্টের সাথে পরতে পারেন, সু, লোফার, কেডস। ছেলেদের চুল ও দাড়ির স্টাইল মুখের আকৃতি অনুযায়ী নির্বাচন করুন। সানগ্লাস, বেল্ট, মানিব্যাগ ও আতর ঈদের আগেই গুছিয়ে রাখুন।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

গরমে ঈদে সজীব সাজে

আপডেট সময় ১২:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫