সংবাদ শিরোনাম ::

গরমে ঈদ: আরামদায়ক পোশাক নির্বাচনে যা জরুরি

বসন্তের আমেজ শেষ না হতেই ঈদের আয়োজন শুরু হয়ে গেছে। দোকানগুলোতে এখনই ভিড় জমতে শুরু করেছে। আবহাওয়া ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠছে। এবারের ঈদ ও যে গরমেই হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই গরমে আরামদায়ক পোশাকের দিকে নজর রাখা জরুরি। ঈদের দিন পরার জন্য ফ্যাশনের সাথে আরামের দিকেও লক্ষ্য রাখতে হবে।

পোশাকের কাপড়:

গরমে আরামদায়ক পোশাকের জন্য সুতির কাপড় হতে পারে সেরা পছন্দ। এছাড়া পাতলা তাঁত ও খাদি কাপড়ও এই গরমে আরাম দেবে। লিনেন, ধুপিয়ান, এন্ডি কটন, ভয়েল কাপড়ের পোশাকও পরতে পারেন। উৎসবের আমেজ রাখতে কৃত্রিম মসলিন বা পাতলা কাতানও বেছে নিতে পারেন। যেহেতু উৎসব, পোশাকটা যেন একেবারে সাদামাটা না হয় সেদিকটাও নজরে রাখা জরুরি। আরামদায়ক কাপড়ের পাশাপাশি গর্জিয়াস লুকের ব্যাপারটাও বজায় রাখতে হবে।

গরমে ঈদ: আরামদায়ক পোশাক নির্বাচনে যা জরুরি prokritibarta

পোশাকের রং:

গরমে কাপড়ের পাশাপাশি পোশাকের রঙের দিকেও নজর দিতে হবে। শীতে যেমন খুশি তেমন রঙের পোশাক পরলেও গরমে একটু যাচাই বাছাই করে পরা উচিৎ। গরমে হালকা রঙের পোশাক আরামদায়ক। সাদা, হালকা গোলাপি, আকাশী, হালকা হলুদ, ধূসর, হালকা বেগুনি, হালকা নীল, বাদামি ইত্যাদি রঙের পোশাক পরতে পারেন। সাদা ও অন্যান্য হালকা রঙের পোশাক তাপ শোষণ করার পাশাপাশি চোখকে প্রশান্তি দেয়। গাঢ় রঙের পোশাক এড়িয়ে চলা উচিত। কালো ও নীল রঙের পোশাক পড়া একদমই ঠিক না, কারণ, এ রংগুলো অনেক বেশি তাপ শোষণ করে।

পোশাকের ধরন:

এই গরমে আঁটসাঁট পোশাকের বদলে ঢিলেঢালা পোশাক পরা ভালো। যে পোশাক অস্বস্তি দিবে সে পোশাক পরে অনেকটা সময় থাকা যাবে না। তাই একটু আরামদায়ক পোশাক বেছে নিতে হবে। ফুল স্লিভ পোশাকের বদলে থ্রি-কোয়ার্টার বা ছোট হাতার পোশাক পরতে পারেন।

গরমের এই ঈদে ফ্যাশনের পাশাপাশি আরামের দিকেও খেয়াল রাখতে হবে। পোশাকের কাপড়, রং ও ধরনের দিকে নজর রেখে ঈদের আনন্দ উপভোগ করুন।

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

গরমে ঈদ: আরামদায়ক পোশাক নির্বাচনে যা জরুরি

আপডেট সময় ১১:৪৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫