সংবাদ শিরোনাম ::
Logo জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার Logo নতুন বৃষ্টিবলয়ের আভাস: ২৬-২৭ এপ্রিল থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি Logo দেশে ‘পরিবেশ পুলিশ’ ইউনিট গঠনের প্রস্তাব Logo সরকারের ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান   Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বিস্তৃত হতে পারে Logo সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস Logo রেলমন্ত্রীর আশ্বাস: পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোনো প্রকল্প নয়

গরমে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

গরমে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

আবহাওয়ার পুর্বাভাস ছিল, আজ দুপুর নাগাদ রাজধানীসহ দেশের কয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। কয়েক দিনের প্রচণ্ড গরমের পর আজ বুধবার দুপুর ২টা ৩০ এর আশপাশের সময়ে রাজধানীতে শুরু হয় ঝড়ো হাওয়া, এরপরেই নামে ঝুম বৃষ্টি। কিছুটা কমে সন্ধ্যার আগ পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছিল, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবেই হচ্ছে বৃষ্টি। লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অফিস আরও বলছে, আগামী শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশের কয়েক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে।

আগামী শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ এ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে শীঘ্রই বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আপলোডকারীর তথ্য

Shuvo

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

গরমে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

আপডেট সময় ০৬:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫