গাছের পাতা হলুদ হয়ে যাওয়া: কারণ ও সমাধান

গাছের সবুজ পাতা হঠাৎ হলুদ হয়ে গেলে অনেক বাগানিরই চিন্তা বাড়ে। এই সমস্যাকে ক্লোরোসিস বলে। ক্লোরোফিল নামক সবুজ রঙের একটি উপাদানের অভাবের কারণেই পাতা হলুদ হয়। এই ক্লোরোফিল সূর্যের আলো ও কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করে গাছের খাবার তৈরি করে। তাই পাতা হলুদ হওয়া মানে গাছের স্বাস্থ্যের অবনতি।

কেন গাছের পাতা হলুদ হয়?

  • পানির অভাব বা আধিক্য: গাছে পানি বেশি বা কম দেওয়া কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার একটা বড় কারণ। মাটি যদি খুব শুকনো থাকে বা অনেক বেশি ভেজা থাকে তাহলে গাছের শিকড় পানি বা খাদ্য শোষণ করতে পারে না। আর পাতা ঝরে পড়া, কাণ্ড নরম হয়ে আসা, মাটি অনবরত ভেজা থাকলে বুঝবেন আপনার গাছকে এবার কম পরিমাণে পানি দিতে হবে। মাটির উপরের ২-৩ ইঞ্চি পুরোপুরি শুকনো অবধি অপেক্ষা করুন। তারপরই ফের গাছে পানি দেবেন।
  • রুট বাউন্ড: বড় গাছের শিকড় জড়িয়ে গেলে তারা মাটি থেকে পুষ্টি শোষণ করতে পারে না। রুট বাউন্ড হয়ে যাওয়ার কারণেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। অর্থাৎ বড় গাছ যেমন জবা, গোলাপ প্রভৃতি গাছের ক্ষেত্রে ১-২ বছর পরপর শিকড়় কাটাই-ছাটাই করা প্রয়োজন। বসন্ত বা বর্ষাকাল শিকড় কাটাই-ছাটাই করার আদর্শ সময়।
  • পুষ্টির অভাব: ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি খনিজ পদার্থের অভাব হলে পাতা হলুদ হয়। আয়রনের অভাব হলে চিলেটেড আয়রন দিতে হবে। ১ লিটার পানিতে ১ গ্রামের থেকে সামান্য কম মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে হবে আর মাটিতে দিয়ে দিতে হবে। ম্যাগনেসিয়ামের অভাবেও গাছের পাতা হলুদ হয়ে যায়। সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট ১ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে পাতায় স্প্রে করুন ১৫ দিনে ১ বার। মাটিতেও দিতে পারেন।
  • পোকা-মাকড় ও রোগ: বিভিন্ন ধরনের পোকা-মাকড় ও রোগ গাছের পাতাকে ক্ষতিগ্রস্ত করে।

গাছের পাতা হলুদ হয়ে যাওয়া: কারণ ও সমাধান prokritibarta

গাছের পাতা হলুদ হলে কী করবেন?

  • পানির পরিমাণ নিয়ন্ত্রণ: মাটির উপরের অংশ শুকিয়ে গেলেই গাছে পানি দিন।
  • রুট বাউন্ডের সমাধান: বড় গাছের শিকড় কাটাই-ছাটাই করুন।
  • পুষ্টি যোগান: ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট, চিলেটেড আয়রন ইত্যাদি দিন।
  • সার দেওয়া: টবের গাছে নিয়মিত খাবার দেওয়াও গুরুত্বপূর্ণ। নিয়মিত ভার্মিকম্পোস্ট, গোবর সার বা পাতা পচা সার দিন।
  • পোকা-মাকড় ও রোগের প্রতিরোধ: কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করুন।

গাছের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত পরিচর্যা করুন।  মনে রাখবেন প্রতিটি গাছের প্রয়োজন আলাদা। তাই আপনার গাছের জন্য কোন ব্যবস্থা নেওয়ার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

গাছের পাতা হলুদ হয়ে যাওয়া: কারণ ও সমাধান

আপডেট সময় ০৩:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪