গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার প্রতিবেদক আনাস শরীফসহ ৫ সংবাদকর্মী নিহত    

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ৫ সংবাদকর্মী নিহত হয়েছেন। গতকাল রোববার বিমান হামলায় তাঁরা নিহত হন বলে জানিয়েছেন গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক।

আল জাজিরা জানিয়েছে, নিহতরা হলেন তাদের সংবাদদাতা আনাস আল-শরীফ, সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ এবং ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোয়ামেন আলিওয়া ও তাঁদের সহকারী মোহাম্মদ নওফাল। রোববার ইসরায়েলি হামলায় তাঁরা নিহত হন। ইসরায়েলের হামলায় ৫ কর্মী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আল জাজিরা।

আনাস আল-শরীফ আল জাজিরার বেশ সুপরিচিত সাংবাদিক। উত্তর গাজা থেকে দীর্ঘদিন ধরে নিয়মিত প্রতিবেদন করে আসছিলেন তিনি। তারা সবাই হাসপাতালের প্রধান ফটকে সাংবাদিকদের জন্য তৈরি এক তাঁবুতে অবস্থান করছিলেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওই তাঁবু নিশানা করেই হামলা চালানো হয়।

সংবাদমাধ্যমটি এক বিবৃতিতে বলছে, এই ‘পরিকল্পিত হত্যা’ হচ্ছে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আরেকটি স্পষ্ট ও পূর্বপরিকল্পিত আক্রমণ।

হামলার কিছুক্ষণ পর ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) টেলিগ্রাম পোস্টে আনাস আল-শরীফকে নিশানা করে হামলা চালানোর কথা নিশ্চিত করে। আইডিএফের ভাষ্য, শরীফ হামাসের একটি সন্ত্রাসী সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তবে হামলায় নিহত অন্য সাংবাদিকদের বিষয়ে কোনো মন্তব্য করেনি আইডিএফ।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার প্রতিবেদক আনাস শরীফসহ ৫ সংবাদকর্মী নিহত    

আপডেট সময় ১২:১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫