সংবাদ শিরোনাম ::

গাজীপুরের পিকনিক স্পট, দোকানে বন্যপ্রাণীর অবৈধ কারবার,৪৪টি বন্যপ্রাণী উদ্ধার

গাজীপুরের পিরুজালী এলাকায় আদুরী কুঞ্জ পিকনিক স্পট ও রিসোর্টে অভিযান চালিয়ে চিতা বিড়াল, বানর এবং ৮টি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। এছাড়া এলাকার এক বিক্রেতার কাছ থেকে ২টি হনুমান এবং একটি দোকান থেকে ২০টি টিয়া ও ১২টি ঘুঘুসহ মোট ৪৪টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক বলেন, গাজীপুর জেলার পিরুজালী এলাকায় বিভিন্ন রিসোর্ট ও পিকনিক স্পটে গড়ে উঠেছে মিনি চিড়িয়াখানা। এসব স্থানে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বন্যপ্রাণী অবৈধভাবে সংগ্রহ ও প্রদর্শন করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে আদুরী কুঞ্জ পিকনিক স্পট ও রিসোর্টে অভিযান চালানো হয়।

এ সময় একটি চিতা বিড়াল, একটি বানর এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্সযুক্ত ৮টি চিত্রা হরিণ জব্দ করা হয়েছে। এছাড়া এলাকার এক বিক্রেতার কাছ থেকে ২টি হনুমান এবং দোকান থেকে ২০টি টিয়া ও ১২টি ঘুঘুসহ মোট ৪৪টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়।

এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করতে বন অধিদপ্তর আরও কঠোর নজরদারি ও অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

আপলোডকারীর তথ্য

Shuvo

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

গাজীপুরের পিকনিক স্পট, দোকানে বন্যপ্রাণীর অবৈধ কারবার,৪৪টি বন্যপ্রাণী উদ্ধার

আপডেট সময় ০২:২০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫