সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮ Logo কাজী নজরুলের অনন্য প্রকৃতিপ্রেম Logo ছাতিমকে কেন ‘শয়তানের গাছ’ বলে? Logo শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল Logo পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকায় ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে কোরবানির বর্জ্য Logo ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি শুরু Logo ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মেয়ে নিহত, বাবা আহত

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মেয়ে নিহত হয়েছে, আহত হয়েছে বাবা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি তেলের পাম্প সংলগ্ন এলাকায় শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের মধুপুর থেকে বাবা ও মেয়ে মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১৬ বছরের মেয়ে নিহত হন, বাবা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত বাবাকে উদ্ধার করে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে যান। নিহত কিশোরীর মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) জুবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে নিহত কন্যার পরিচয় নিশ্চিত করা যায়নি।

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মেয়ে নিহত, বাবা আহত

আপডেট সময় ১০:৫৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫