সংবাদ শিরোনাম ::

গাজীপুরে ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২০ কোটি টাকার বনভূমি উদ্ধার  

গাজীপুরে ৫৬ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২০ কোটি টাকার বনভূমি উদ্ধার  

দখলে অস্তিত্ব ঝুঁকিতে পড়েছে গাজীপুরের শাল-গজারি বন। এই বনভূমি রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছে সরকার। এরই অংশ হিসেবে গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২০ কোটি টাকার বনভূমি উদ্ধার করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এতে জানানো হয়েছে:

“গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখামাইর বিটের তেলিহাটি ও পেলাইদ মৌজায় একটি বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

শনিবার (২৬ এপ্রিল) শ্রীপুর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, ঢাকা বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে সদ্য নির্মিত ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ অভিযানের মাধ্যমে প্রায় ৪ একর বনভূমি দখলমুক্ত করা সম্ভব হয়। উদ্ধারকৃত বনভূমির আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা।

বন, বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বন অপরাধ ও জবরদখল প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান চলমান থাকবে।”

আপলোডকারীর তথ্য

Shuvo

সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রায় নতুন রেকর্ড! জলবায়ু ঝুঁকির নতুন অধ্যায়

গাজীপুরে ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২০ কোটি টাকার বনভূমি উদ্ধার  

আপডেট সময় ১২:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫