সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

গ্যাস্ট্রিকের সমস্যাও হতে পারে ফ্যাটি লিভারের লক্ষণ

জীবনযাত্রায় অনিয়মের কারণেই বেশিরভাগ মানুষ ফ্যাটি লিভারের সমস্যায় ভোগেন। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত মদ্যপান অথবা বিশেষ কিছু ওষুধ খেলে লিভারে ফ্যাটের সঞ্চয় হয়। তাকে বলা হয় অ্যালকোহলিক ফ্যাটি লিভার।

তবে যখন এই দুই কারণ ছাড়াই ফ্যাটি লিভারের লক্ষণ দেখা দেয়, তখন সেই রোগকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। এই রোগের হাত ধরে শরীরে বাসা বাঁধতে পারে লিভার সিরোসিসের মতো মারণব্যাধি।

প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে খাওয়া-দাওয়া কমিয়ে ও ওষুধের সাহায্যে এই রোগকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে এই রোগের উপসর্গগুলো জানা থাকলে তবেই রোগটির সঙ্গে লড়াই করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক ফ্যাটি লিভারের কিছু লক্ষণ সম্পর্কে, যা দেখা দিলে কখনো অবহেলা করবেন না-

হজমে সমস্যা

সারাক্ষণ মনে হয় পেট ভরা আছে? কিছু খেলেই হজম করতে সমস্যা হয়? এই লক্ষণ কিন্তু ফ্যাটি লিভারের ইঙ্গিত দেয়।

প্রস্রাবে দুর্গন্ধ

ফ্যাটি লিভারের কারণে শরীর থেকে টক্সিন ভাল করে বেরোতে পারে না। তাই নজর রাখুন প্রস্রাবের রং ও গন্ধের দিকে। শরীরের প্রয়োজন অনুযায়ী জল খাওয়ার পরেও একটানা প্রস্রাবের রং হলুদ হতে থাকলে ও অতিরিক্ত দুর্গন্ধ থাকলে ফ্যাটি লিভারের পরীক্ষা করান।

ভরা পেট

কিছু না খেয়েও যদি ঘন ঘন পেট ভার লাগে, পেটে গ্যাস হয় বা পেট ফুলে থাকে তাহলে সতর্ক হতে হবে। চিকিৎসকদের মতে, ফ্যাটি লিভারে আক্রান্ত হলে পাকস্থলীর নীচের অংশে পানি জমতে থাকে। আর তরল জমেই পেট ফুলে ওঠে। তাই অকারণ ভুঁড়ি বাড়তে শুরু করলেও সতর্ক হোন।

তলপেটে তীব্র ব্যথা

তলপেটে তীব্র ব্যথাও কিন্তু হতে পারে ফ্যাটি লিভারের লক্ষণ। এক্ষেত্রে বেশিরভাগ সময় পেটের ডান দিকে ব্যথা হয়। এই ব্যথার সঙ্গে বমি বমি ভাব, খিদে কমে যাওয়ার মতো উপসর্গগুলো দেখলেও ফ্যাটি লিভারের বিষয়ে সতর্ক হন।

গ্যাস্ট্রিকের সমস্যা

ঘন ঘন অম্বল গ্যাস্ট্রিকের সমস্যা বা কিছু খেলেই বুকে জ্বালাভাবও কিন্তু ভালো লক্ষণ নয়। নিয়মিত এমনটি হলে সতর্ক হতে হবে। চিকিৎসকের পরামর্শ নিন। ফ্যাটি লিভারের কারণেও এমনটা হতে পারে।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

গ্যাস্ট্রিকের সমস্যাও হতে পারে ফ্যাটি লিভারের লক্ষণ

আপডেট সময় ১২:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪