সংবাদ শিরোনাম ::

ঘানার শহর পরিচ্ছন্ন রাখছে তরুণদের ‘বাজ স্টপ বয়েজ’ দল

আফ্রিকার দেশ ঘানার শহর ও নগরীগুলিতে ময়লা-আবর্জনার স্তূপ। পরিবেশকে করে তুলছে বিপন্ন। সেই আবর্জনাকে পরিস্কার করার জন্য এগিয়ে এসেছে তরুণদের একটি দল। দলটির নাম ‘‘বাজ স্টপ বয়েজ’। দলটি সমাজের বিভিন্ন পেশার মানুষকে নিয়ে গঠিত। এই দলটি শুধুমাত্র পরিচ্ছন্নতার কাজই করছে না, বরং সচেতনতার বার্তা ছড়াচ্ছে দেশজুড়ে। ২০২৩ সালের জুলাই মাসে সিভিল ইঞ্জিনিয়ার হেনেবা কোয়াদো সারফো এই উদ্যোগের সূচনা করেন। কেবল পাঁচজন সদস্য নিয়ে শুরু করা এই দলের লক্ষ্য ছিল’’, শুধু রাস্তা পরিষ্কার নয়, বরং মানুষের মানসিকতায় পরিবর্তন আনা। সারফো বলেন, “আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা বোঝাতে পারলে একটি সুন্দর, স্বাস্থ্যকর এবং গর্বিত ঘানা গড়ে তোলা সম্ভব হবে।”

বর্তমানে ঘানাতে প্রতিদিন প্রায় ১২,৭০০ টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়। যার মাত্র ১০% সঠিকভাবে সমাধান হয়। এই অবস্থার পরিবর্তন আনতে সপ্তাহে দুই থেকে চার দিন “বাজ স্টপ বয়েজ” দলের সদস্যরা আক্রা অঞ্চলের বিভিন্ন জায়গায় পরিষ্কার অভিযান পরিচালনা করেন। রাস্তাঘাট, নর্দমা, ফুটপাত এবং অতিরিক্ত ঝোপঝাড় পরিস্কার করাই তাদের কাজের মধ্যে অন্যতম। ৪০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক, নার্স, কারিগর ও সেনাবাহিনীর সদস্যরা তাদের এই উদ্যোগে যোগ দিয়েছেন।

বাজ স্টপ বয়েজের কর্মতৎপরতায় প্রভাবিত হয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও মানবাধিকার কর্মী সিস্টার ডার্বি। তিনি নিজেও একদিন তাদের সঙ্গে একটি রাস্তার বাজার পরিষ্কার করতে অংশগ্রহণ করেন। তিনি ইন্সটাগ্রাম ও এক্স একাউন্টে ‘বাজ স্টপ বয়েজ’ দলের প্রশংসা করেছেন। অন্যদিকে জনপ্রিয় ডান্সহল তারকা শাট্টা ওয়ালে টিকটকের মাধ্যমে ৩০,০০০ সেডি সংগ্রহ করে তাদের জন্য সহায়তা প্রদান করেছেন। তিনি অনুরাগীদেরও এই উদ্যোগে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন। এছাড়াও সাবেক প্রেসিডেন্ট জন মাহামা এবং পরিবহন মন্ত্রী আসেনসু বোয়াকেয়ের মতো নেতারা তহবিল প্রদান করেছেন। জন মাহামা ৫০,০০০ সেডি এবং মন্ত্রী আসেনসু ১০,০০০ সেডি দান করেছেন। সিডি হচ্ছে ঘানাডিয়ান মুদ্রার নাম।

“বাজ স্টপ বয়েজ” নিরপেক্ষভাবে তাদের কাজ পরিচালনা করছে। তাদের একমাত্র উদ্দেশ্য ঘানাকে পরিচ্ছন্ন রাখা। দলটির নেতা সারফো বলেন, “সরকারের দিকে চেয়ে না থেকে আমাদের নিজেরাই উদ্যোগ নিতে হবে। সুন্দর পরিবেশ ছাড়া আমাদের অস্তিত্ব অসম্ভব। তাই নিজ দায়িত্বে এটি রক্ষা করা আমাদের কর্তব্য” এটা না হলে আমাদের পরিবেশের ক্ষতির পরিণাম আমরাই ভোগ করব।

মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস

ঘানার শহর পরিচ্ছন্ন রাখছে তরুণদের ‘বাজ স্টপ বয়েজ’ দল

আপডেট সময় ০৫:৫৩:০২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪