সংবাদ শিরোনাম ::

ঘূর্ণিঝড় ফিনজালে শ্রীলংকায় প্রাণহানি বেড়ে ১৬    

ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে ভারতে ৩ জন ও শ্রীলংকায় ১৬ জনের মৃত্যু হয়েছে । এর প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরিতে ভারী বৃষ্টি হচ্ছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শ্রীলংকায় ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগে থেকেই ভারী বৃষ্টিপাতসহ দুর্যোগজনিত কারণে এই প্রাণহানি হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, শ্রীলংকায় ফিনজালের আঘাতে প্রায় ৫ লাখের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় ৩ হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।

গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ফিনজাল গত সপ্তাহের মাঝামাঝি শ্রীলঙ্কার উপকূল ছুঁয়ে এসেছিল, ওই সময় সেখানে ছয় শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়। শনিবার সর্বশেষ খবর অনুযায়ী শ্রীলংকায় ১৬ জনের মৃত্যু হয়েছে এই ঘূর্ণিঝড়ে। এর মধ্যে পূর্বাঞ্চলেই মারা গেছে ১০ জন। ভারী বৃষ্টির ফলে সৃষ্ট ঢল এবং ভূমিধসে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লংকান সংবাদমাধ্যম সানডে টাইমস।

ফিনজাল শনিবার ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির কাছ দিয়ে বঙ্গোপসাগর থেকে স্থলে উঠে আসে।

আপলোডকারীর তথ্য

Shuvo

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

ঘূর্ণিঝড় ফিনজালে শ্রীলংকায় প্রাণহানি বেড়ে ১৬    

আপডেট সময় ০৩:৫২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪